নিচের কোনটি দ্বিগু সমাস ?

A আপাদমস্তক

B রুই কাতলা

C একরোখা

D সেতার

Solution

Correct Answer: Option D

সেতার= সে (তিন) তারের সমাহার । উল্লেখ্য, সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে । দ্বিগু সমাসে সমাসনিস্পন্ন পদটি বিশেষ্য পদ হয় । যেমনঃ তিন কালের সমাহার- ত্রিকাল, চৌরাস্তার সমাহার- চৌরাস্তা, তিন মাথার সমাহার- তেমাথা, শত অব্দের সমাহার- শতাব্দী, ত্রি (তিন) পদের সমাহার- ত্রিপদী, পঞ্চবটের সমাহার - পঞ্চবটী, ইত্যাদি । এরূপ অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গ, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত, সাতসমুদ্র ইত্যাদি ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions