সমন্বিত ১০ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার) - ১০.১১.২০২৩ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- অপারেটিং সিস্টেম হলো এমন একটি সফটওয়‍্যার, যা কম্পিউটারের কার্যব্যবস্থা নিয়ন্ত্রণ করে।
- MS DOS, OS/2, MS Windows 10, CP/M, XENIX, LINUX, macOS প্রভৃতি হলো অপারেটিং সিস্টেম।
- আর C হলো তৃতীয় প্রজন্মের উচ্চতর ভাষা।
i
ব্যাখ্যা (Explanation):
- ই-মেইল ঠিকানা হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের একটি পরিচয়।
- E-mail ঠিকানা @ চিহ্ন দ্বারা দুইভাগে বিভক্ত।
- প্রথম ভাগে @ চিহ্নের আগের অংশে User Name অর্থাৎ ব্যবহারকারীর ঠিকানা থাকে এবং @ চিহ্নের পরের অংশটি হলো Domain name.
- ডোমেইন নেইম (.) চিহ্ন দ্বারা কয়েকটি অংশে বিভক্ত হয়।
- ই- মেইলের তিনটি অংশ- Target recipients (to), CC ও BCC.
i
ব্যাখ্যা (Explanation):
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি ইন্টারনেট সেবা যা কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটিং এর চাহিদা পূরণ করে।
- এটি এমন একটি প্রযুক্তি যা সহজতরভাবে কম সময়ে অধিক ক্ষমতাসম্পন্ন অনলাইন কম্পিউটটিং সেবা প্রদান করে থাকে।
- ২০০৬ সালে অনলাইনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন বাণিজ্যিকভাবে ক্লাউট কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং এর কয়েকটি বৈশিষ্ট্য: Pay as You Go (ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হয় না। ক্রেতা যা ব্যবহার করবে কেবল তার জন্যই payment দিতে হবে); On-demand self service (ক্রেতা চাহিবা মাত্র সেবা প্রতিষ্ঠান সার্ভিস দিতে পারবে); Broad network access (যে কোন স্থান থেকে সেবা গ্রহণ করা যাবে): Limited customization (স্বনির্বাচন)।
i
ব্যাখ্যা (Explanation):
- Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক Chip নিয়ে গঠিত যে Memory-তে read এবং write- দুটি কাজই সম্পন্ন করা যায় তাকে RAM (Random Access Memory) বলে।
- RAM-এ তথ্য জমা থাকে ইলেকট্রনিক পদ্ধতিতে। ফলে RAM এর এর তথ্য অস্থায়ীভাবে (Volatile) সঞ্চিত থাকে।
- কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে RAM এর সব তথ্য মুছে যায়।
- ROM (Read Only Memory) হলো স্থায়ী Memory; এতে সংরক্ষিত তথ্যসমূহ কেবল ব্যবহার করা যায়, কিন্তু সংযোজন বা পরিবর্তন করা যায় না।
i
ব্যাখ্যা (Explanation):
- হার্ডডিস্ক হচ্ছে পাতলা-গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক স্মৃতি।
- গোলাকার পাতগুলোর উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে এবং একটির ওপরে একটি স্তূপ আকারে বসানো থাকে।
- এজন্য এ ডিস্ককে চুম্বকীয় ডিস্ক (Magnetic Disk) বলা হয়।

- ১৯৫৬ সালে আইবিএম প্রথম হার্ডডিস্ক উদ্ভাবন করে।
- হার্ডডিস্ক থেকে ডেটা আদান-প্রদানের জন্য হার্ডডিস্ককে মাদারবোর্ডের সাথে যুক্ত করতে হয়।
- এজন্য Integrated Device Electronics (IDE) ইন্টারফেস এবং প্রয়োজনে দ্রুতগতির Small Computer System Interface (SCSI) ইন্টারফেস ব্যবহৃত হয়।
- অবশ্য বর্তমানে সাটা Serial Advanced Technology Attachment (SATA) এবং সাস Serial Attached SCSI (SAS) ইন্টারফেসও ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
i
ব্যাখ্যা (Explanation):
- ডেটাবেজ হলো সংগৃহীত ডেটা যা একই সময়ে ডেটা সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে অনেক অ্যাপ্লিকেশন কিংবা নির্দিষ্ট কোন অ্যাপ্লিকেশনকে সেবা প্রদানের জন্য সংগঠিত হয়।
- পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজকে বলা হয় তথ্য ভাণ্ডার।
- অর্থাৎ কোন বিষয়ের উপর পরস্পর সম্পর্কযুক্ত উপাত্তসমূহ কম্পিউটারে সুগঠিত করে সংরক্ষণ করা হলে তাকে ডেটাবেজ বলে।
- যেমন- ভোটার তালিকায় সংরক্ষিত ভোটারদের তথ্য সমূহ, কোন কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ফাইলের রেকর্ডসমূহ ইত্যাদি ডেটাবেজ ফাইলে সংরক্ষণ করা যায়।
i
ব্যাখ্যা (Explanation):
- একটি কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ (Shut down) হয়ে আবার চালু হওয়াকে রিবুট (Roboot) বলে।
- অর্থাৎ রিস্টার্ট (Restart) হলো রিবুট।
- কম্পিউটার রিবুট ও নতুন প্রোগ্রাম চালু করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl+Alt+Delete কমান্ড দিতে হয়।
- Ctrl +Alt+Delete এর অন্য নাম Three- Finger Salute। 
i
ব্যাখ্যা (Explanation):
(10111)2 = (1 × 24) + (0 × 23) + (1 × 22) + (1 × 21) + (1 × 20)
              = 16 + 0 + 4 + 2 + 1
              = 23

∴ (10111)2 = (23)10
i
ব্যাখ্যা (Explanation):
- ডিজিটাইজার হচ্ছে এক ধরনর ইনপুট ডিভাইস।
- অনেক ক্ষেত্রে একে গ্রাফিক্স ট্যাবলেটও বলা হয়।
- এটি আয়তাকার একটি বোর্ড যা সরাসরি সিস্টেম ইউনিটের সাথে যুক্ত থাকে।
- ডিজিটাইজার বোর্ডের সাথে একটি বিশেষ ধরনের কলম বা স্টাইলাস ব্যবহার করা হয়।
- স্টাইলাস দিয়ে যদি ডিজিটাইজার বোর্ডে কোনো কিছু লেখা বা আঁকা হয়, তবে তা মনিটরে দেখা যায়।
- আবার বোর্ডের ওপর ড্রয়িংকৃত কাগজ রেখে স্টাইলাস দ্বারা এই কাগজে ড্রয়িং বস্তুর ওপর ঘোরালে মনিটর দেখা যায়।
- এভাবে ডিজিটাইজারের সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ি ইত্যাদির প্ল্যান সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- Machine language (যন্ত্র ভাষা) হলো কম্পিউটারের সবচেয়ে মৌলিক ভাষা, যা শুধুমাত্র বাইনারি কোড (0 এবং 1) দ্বারা লেখা হয়।
- এটি সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যার দ্বারা বুঝতে সক্ষম এবং অন্যান্য উচ্চস্তরের ভাষার মতো কোন অনুবাদক বা কম্পাইলার ব্যবহার করার প্রয়োজন হয় না।
- Machine language ব্যবহার করা অত্যন্ত জটিল এবং এটি মানুষের জন্য পড়া বা লেখা সহজ নয়, তবে এটি সবচেয়ে কার্যকরী এবং দ্রুত কাজ করে।
i
ব্যাখ্যা (Explanation):
- ১ জুলাই, ২০২৩ সালে বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড Secured Overnight Financing Rate (SOFR) আনুষ্ঠানিকভাবে চালু হয়।
- এটি সুদাহার নির্ধারণের ক্ষেত্রে মার্কিন ডলারকে প্রাধান্য দেয়।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- এর মধ্যে ৭টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান রয়েছে।
- ২৯ ডিসেম্বর, ২০২০ সালে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২০২৫ মেয়াদে চূড়ান্ত অনুমোদন দেয়।
- তবে এটির কার্যকাল ধরা হয়েছে জুন, ২০২০- জুলাই, ২০২৫ পর্যন্ত।
i
ব্যাখ্যা (Explanation):
- ডিজিটাল ব্যাংক পরিচালনার জন্য প্রধান কার্যালয় থাকবে। তবে সেবা প্রদানের ক্ষেত্রে এটি হবে স্থাপনাবিহীন।
- অর্থাৎ এই ব্যাংক কোন ওভার দ্য কাউন্টার (ওটিসি) সেবা দেবে না। এর নিজস্ব কোন শাখা বা উপশাখা, এটিএম, সিডিএম অথবা সিআরএম ও থাকবে না।
- সব সেবাই হবে অ্যাপ নির্ভর মুঠোফোন বা ডিজিটাল যন্ত্রে।
- ২২ অক্টোবর, ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দেয়।
- এদিন 'নগদ' ও 'কড়ি' নামে দুটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় লাইসেন্স দেয়া হয়।
- দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ন্যূনতম পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা

উল্লেখ্য, প্রথাগত ব্যাংক প্রতিষ্ঠায় পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে বিশাল আইসবার্গের ধাক্কায় টাইটানিক জাহাজ ডুবে যায়।
- সেই জাহাজের ধ্বংসাবশেষ স্বচক্ষে দেখতে ১৮ জুন, ২০২৩ সালে ওশানগেট কোম্পানির সাবমারসিবল ডুবোযান টাইটান পাঁচজন আরোহী নিয়ে কানাডা উপকূলীয় আটলান্টিক মহাসাগরের তলদেশে যায়।
- কিন্তু অল্প কিছুক্ষণ পর এটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
i
ব্যাখ্যা (Explanation):
যন্ত্র  ও পরিমাপ
অ্যামিটার - বিদ্যুৎ প্রবাহ
ইলেক্ট্রোমিটার - বৈদ্যুতিক চার্জ
গ্যালভানোমিটার - সুক্ষ্ম বিদ্যুৎ
স্পেকট্রোমিটার - বর্ণালিবীক্ষণ
i
ব্যাখ্যা (Explanation):
• প্রকল্পের নাম : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর।
• অবস্থান : মহেশখালী, কক্সবাজার।
• একনেকে অনুমোদন : ১০ মার্চ ২০২০।
• ভিত্তিপ্রস্তর স্থাপন : ১১ নভেম্বর ২০২৩।
• যে সমুদ্রের তীরে : বঙ্গোপসাগর।
• অর্থায়নে : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক।
• চ্যানেলের গভীরতা : ১৬ মিটার (৫২ ফুট)।
• চ্যানেলের দৈর্ঘ্য: ১৪.৩ কিমি ও প্রস্থ: ৩৫০ মিটার।
• জিডিপিতে অবদান : ২-৩%।
• এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্রবন্দর।
• দেশে সমুদ্রবন্দর রয়েছে ৩টি— চট্টগ্রাম, মোংলা ও পায়রা।
• উল্লেখ্য,২৫ এপ্রিল ২০২৩ প্রথমবার মাতারবাড়ী সমুদ্রবন্দরের জেটিতে নোঙর করে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো । 
i
ব্যাখ্যা (Explanation):
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।
i
ব্যাখ্যা (Explanation):
• বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
• এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।

• ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
• জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
• বর্তমান সদস্য ১৯৩টি।

• জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
• বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।

• কার্যকরী দাপ্তরিক ভাষা ২টিঃ ইংরেজি ও ফ্রেঞ্চ।
• জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে। 

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- প্রতি সেকেন্ডে ৭৪৬ জুল কাজ করার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে।
- ১ hp = ৭৪৬ Watt. ইঞ্জিনের ক্ষমতাকে প্রকাশ করার জন্য অশ্ব ক্ষমতা একক ব্যবহৃত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- ২৩ সেপ্টেম্বর ৮ অক্টোবর, ২০২৩ সালে 'হৃদয় থেকে হৃদয়ে, ভবিষ্যতে' স্লোগান নিয়ে চীনের হাংঝু শহরে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
- এ আসরে দ্রুততম মানব চীনের শিয়ে ঝেন ইয়ে (Xie Zhenye) এবং দ্রুততম মানবী গে মানকি (Ge Manqi).
i
ব্যাখ্যা (Explanation):
বিশ্বকাপে ক্রিকেট ২০২৩-

- আয়োজনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর ।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় ৫ অক্টোবর ২০২৩; ইল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ)
- বিশ্বকাপের সময়কাল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ । 
- বিশ্বকাপের স্বাগতিক ভারত ।
- অংশ গ্রহণকারী দেশ ১০টি । মোট ভেন্যু ১০টি । ম্যাচ ৪৮টি ।
- বিশ্বকাপের ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) ।
- ২ এপ্রিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয় ।
- লোগোর নাম দেওয়া হয়, নাভারাসা ।  সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ,৯। আর রাসা অর্থ আবেগ । 

- ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি।
- তিনি টুর্নামেন্টে ১১ ম্যাচে ১৩৭.২৭ গড়ে ৭৬৫ রান করেন, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
- তিনি ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান করেন।

- এ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। তারা ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটের ব্যবধানে জয়লাভ করে।
i
ব্যাখ্যা (Explanation):
- ২০ জুলাই-২০ আগস্ট, ২০২৩ সালে ৯ম ফিফা নারী বিশ্বকাপ ফুটবল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন এবং রানার্স আপ হয় ইংল্যান্ড।
i
ব্যাখ্যা (Explanation):
- জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রসঙ্গে আহমদ ছফা রচিত প্রবন্ধগ্রন্থ 'যদ্যপি আমার গুরু' (১৯৯৭)।

তাঁর রচিত অন্যান্য প্রবন্ধগ্রন্থ:
- 'জাগ্রত বাংলাদেশ' (১৯৭১),
- 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' (১৯৭২),
- 'বাংলা ভাষা: রাজনীতির আলোকে' (১৯৭৫),
- 'বাংলাদেশের রাজনৈতিক জটিলতা' (১৯৭৭),
- 'বাঙালি মুসলমানের মন' (১৯৮১),
- 'রাজনীতির লেখা' (১৯৯৩),
- 'সংকটের নানা চেহারা' (১৯৯৬),
- 'বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র' (২০০১),
- 'উপলক্ষের লেখা (২০০১),
- 'সেইসব লেখা' (২০০৮)।
i
ব্যাখ্যা (Explanation):
i
ব্যাখ্যা (Explanation):
নোবেল পুরস্কার ২০২৪

• মোট বিজয়ী : ১১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।
• পুরুষ ১০ ও নারী ১।
• পুরস্কার- প্রত্যেক বিভাগের নোবেলজয়ী প্রত্যেকে পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় ১২ কোটি ৮০ লাখ)।
• নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ১০ ডিসম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে। 

বিষয় ও পুরস্কার প্রাপ্ত ব্যক্তির নাম, দেশ, অবদান ও ঘোষণাকারী প্রতিষ্ঠান:

চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
১) ভিক্টর অ্যামব্রোস (যুক্তরাষ্ট্র)
২) গ্যারি রাভকুন (যুক্তরাষ্ট্র)
অবদান: মাইক্রো আরএনএ আবিষ্কার এবং ট্রান্সক্রিপশন পরবর্তী জিন নিয়ন্ত্রণে। 
ঘোষণা: ক্যারোলিনস্কা ইনস্টিটিউট


পদার্থবিজ্ঞান:
১) জন জে হপফিল্ড (যুক্তরাষ্ট্র)
২) জিওফ্রে ই হিন্টন (কানাডা)
অবদান: কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য। 
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


রসায়ন:
১) ডেভিড বেকার (যুক্তরাষ্ট্র) [অবদান:কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য] 
২) ডেমিস হাসাবিস (যুক্তরাজ্য)
৩) জন এম জাম্পার (যুক্তরাজ্য)
অবদান(২ ও ৩):  প্রোটিনের গঠনে ভবিষ্যদ্বাণীর জন্য
ঘোষণা: দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স


সাহিত্য:
১) হান ক্যাং (দ. কোরিয়া)
অবদান: তীক্ষ্ম কাব্যিক গদ্যের জন্য যা ঐতিহাসিক আঘাতের মুখোমুখি হয়ে মানবজীবনের ভঙ্গুরতা প্রকাশ করে
ঘোষণা: সুইডিশ একাডেমি


শান্তি:
১) নিহন হিদানকিও (জাপান) [প্রতিষ্ঠান] 
অবদান: পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায়
ঘোষণা: নরওয়েজিয়ান নোবেল কমিটি

অর্থনীতি:
১) ড্যারন আসেমোগলু (যুক্তরাষ্ট্র)
২) সাইমন জনসন (যুক্তরাষ্ট্র)
৩) জেমস রবিনসন (যুক্তরাষ্ট্র)
অবদান: বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য
ঘোষণা: দ্য রয়‍্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স
i
ব্যাখ্যা (Explanation):
- সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। এ সময়কে এক সৌর বছর বলে।
- কিন্তু ইংরেজি বর্ষ গণনার সুবিধার্থে ৩৬৫ দিনকে সৌর বছর ধরা হয় এবং প্রতি চার বছর পর একদিন বাড়িয়ে ৩৬৬ দিনে এক সৌরবছর গণনা করা হয়।

- সে বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন ধরা হয়।
- এরূপ বছরকে অধিবর্ষ (Leap year) বলে।

- ইরানের কবি ওমর খৈয়াম অধিবর্ষ উদ্ভাবন করেন অধিবর্ষ বের করার নিয়ম- যদি কোন সালকে ৪ দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় এবং ১০০ দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না হয় অথব্য ঐ সালকে ৪০০ দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- Twitter হলো বর্তমানে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
- ২০০৬ সালে জ্যাক ডরসি, বিজ স্টোন, ইভান উইলিয়ামস মিলে এটি প্রতিষ্ঠা করেন।
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও ইলন মাস্ক ২৫ এপ্রিল, ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার ক্রয় করেন
i
ব্যাখ্যা (Explanation):
- রানী দ্বিতীয় এলিজাবেথ বার্ধক্যজনিত কারণে ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেন।
- তাঁর স্থলাভিষিক্ত হন রাজা তৃতীয় চার্লস।
- তবে, "King James VI succeeded Queen Elizabeth" কথাটি সঠিক নয়। তাই, সঠিক উত্তর হবে - "None of these"।


রাজা তৃতীয় চার্লসের অভিষেক:
- ৬ মে, ২০২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা হিসেবে রাজা তৃতীয় চার্লসের অভিষেক সম্পন্ন হয়।
- তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন।
- একই সঙ্গে, তাঁর স্ত্রী ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে অভিষিক্ত হন।
- লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- ১০৬৬ সালের পর থেকে ৪০তম ব্রিটিশ সিংহাসন আরোহী হিসেবে রাজা চার্লসের অভিষেক হয়।
- এটি ছিল প্রায় ৭০ বছরের মধ্যে প্রথম রাজ্যাভিষেক।

আরও উল্লেখযোগ্য:
- সর্বশেষ ১৯৫৩ সালে চার্লসের মা, রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক হয়েছিল।
- ২০২২ সালের সেপ্টেম্বরে, ৯৬ বছর বয়সে রানী এলিজাবেথ মৃত্যুবরণ করার পর চার্লস স্বয়ংক্রিয়ভাবে রাজা হিসেবে সিংহাসনে বসেন।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
ইউক্রেনের দনবাস অঞ্চলে অবস্থিত লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের রুশভাষী জনগণকে রক্ষার কথা বলে বিদ্রোহীদের সহায়তা ও ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানকে কেন্দ্র করে ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ প্রদান করলে রুশ বাহিনী একযোগে আকাশ, নৌ ও স্থলপথে হামলা চালায়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0