- লিথাল জিন (Lethal Gene) হলো এমন এক ধরনের জিন, যা নির্দিষ্ট জেনেটিক দশায় জীবের মৃত্যু ঘটাতে পারে। - জীবদেহে এই জিনের উপস্থিতির কারণে ভ্রূণ অবস্থায় অথবা জন্মের পর জীবের মৃত্যু হয়। - লিথাল জিনের প্রভাবে মানুষের থ্যালাসেমিয়া (Thalassemia), হিমোফিলিয়া (Hemophilia), সিকল সেল অ্যানিমিয়া ইত্যাদি রোগ হয়ে থাকে। - হিমোফিলিয়া হলো এক্স-লিংকড প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগ এবং থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রক্তের রোগ। - এই জিন সাধারণত মিউটেশনের মাধ্যমে সৃষ্টি হয় এবং বংশগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হতে পারে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।