BPSC -পানি সম্পদ মন্ত্রণালয় - বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর (সহকারী পরিচালক, প্রশাসন) - ২১.০৭.২০২৬ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
মানুষের বয়সের ওপর ভিত্তি করে লোহিত রক্তকণিকা (RBC) এর সংখ্যা ভিন্ন হয়। ভ্রূণদেহে অক্সিজেনের চাহিদা অনেক বেশি থাকায় সবচেয়ে বেশি লোহিত কণিকা থাকে।
- ভ্রূণদেহে: ৮০-৯০ লাখ
- শিশুদেহে: ৬০-৭০ লাখ
- প্রাপ্তবয়স্ক পুরুষে: ৫০-৫৪ লাখ
তাই সঠিক উত্তর ৮০-৯০ লাখ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
AB রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কারণ এই রক্তে A ও B উভয় অ্যান্টিজেন উপস্থিত থাকলেও রক্তরসে কোনো অ্যান্টিবডি থাকে না ।
- অ্যান্টিবডি না থাকায় এরা অন্য সব গ্রুপ (A, B, AB, O) থেকে নিরাপদে রক্ত নিতে পারে, রক্ত জমাট বাঁধে না।
- ১৯০০ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ওপর ভিত্তি করে এই রক্তের গ্রুপ আবিষ্কার করেন ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
উদ্ভিদ কোষে প্রস্তুতকৃত অতিরিক্ত খাদ্য মূলত শ্বেতসার বা স্টার্চ হিসেবে জমা থাকে ।
অন্যান্য বিকল্পগুলোর ক্ষেত্রে:
- গ্লাইকোজেন: প্রাণী ও ছত্রাক কোষের প্রধান সঞ্চিত খাদ্য ।
- কাইটিন: এটি দ্বারা ছত্রাকের কোষপ্রাচীর গঠিত হয় ।
- লিপিড: এটি শক্তির উৎস হলেও উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্য শ্বেতসার।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
সোডিয়াম (Na) একটি ক্ষার ধাতু যার পারমাণবিক সংখ্যা ১১। এটি তেজস্ক্রিয় না হওয়ার মূল কারণ হলো:
- এর নিউক্লিয়াস অত্যন্ত স্থিতিশীল
- এটি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা বা গামা রশ্মি ছড়ায় না।
অন্যদিকে, ইউরেনিয়াম বা রেডনের মতো ভারী মৌলগুলোর নিউক্লিয়াস অস্থিতিশীল হওয়ায় তারা তেজস্ক্রিয় বিকিরণ ঘটিয়ে থাকে।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
যক্ষ্মা রোগটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে ঘটে থাকে ।
- ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ ।
- বার্ড ফ্লু এবং জলাতঙ্ক রোগও ভাইরাসের কারণে ছড়ায় ।
তাই উল্লেখিত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র যক্ষ্মাই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
- মানুষের কোষে মোট ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে ।
- এর মধ্যে ১ জোড়া বা ২টি সেক্স ক্রোমোজোম এবং বাকি ২২ জোড়া অটোজোম ।
- এই সেক্স ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
MRI (Magnetic Resonance Imaging) হলো চিকিৎসাবিজ্ঞানের একটি আধুনিক প্রযুক্তি। এতে শক্তিশালী চুম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের বিস্তারিত ছবি তোলা হয়।
- এর সাহায্যে মস্তিষ্ক, মেরুদণ্ড বা নরম টিস্যুর যেকোনো সমস্যা খুব সহজেই ধরা যায়।
- এটিতে ক্ষতিকর কোনো বিকিরণ (যেমন: এক্স-রে) থাকে না।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
i
ব্যাখ্যা (Explanation):
NIPORT-এর পূর্ণরূপ হলো National Institute of Population Research and Training। এটি মূলত বাংলাদেশের একটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান
এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো:
- এটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠানটির প্রধান কাজ হলো দেশের জনসংখ্যা, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ে বিভিন্ন গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।
যেহেতু এর মূল কাজই হলো জনসংখ্যা নিয়ে গবেষণা করা, তাই এটি একটি জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৯৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা UNESCO সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য বা World Heritage Site হিসেবে স্বীকৃতি দেয় ।
- সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কি.মি., যার মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ৬,০১৭ বর্গ কি.মি. ।
- সুন্দরবন হলো পৃথিবীর অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বা লবণাক্ত বনাঞ্চল ।
- এই বনে প্রচুর সুন্দরী গাছ পাওয়া যায় এবং এটি বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল ।
- সুনির্দিষ্টভাবে ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর এটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় ।

সোর্সঃ Basic View (New Edition)

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে ২৮(২) নং অনুচ্ছেদে নারী ও পুরুষের সমঅধিকার বা সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে ।
অপশনে থাকা অন্যান্য অনুচ্ছেদগুলোর বিষয়বস্তু জেনে রাখা ভালো:
- অনুচ্ছেদ ২৯: সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা ।
- অনুচ্ছেদ ৩৯(১) ও ৩৯(২): চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG হলো বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে জাতিসংঘের নেওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ, যেখানে মোট ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
- এই ১৭টি লক্ষ্যের মধ্যে ৪র্থ লক্ষ্য হলো মানসম্মত বা গুণগত শিক্ষা নিশ্চিত করা ।
- অন্যান্য অপশনগুলোর মধ্যে ২য় লক্ষ্য হলো 'ক্ষুধা মুক্তি' (Zero hunger)।
- ১০ম লক্ষ্য হলো 'অসমতা হ্রাস' (Reduced Inequalities)।
- ১৩তম লক্ষ্য হলো 'জলবায়ু কার্যক্রম' (Climate action)।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ ব-দ্বীপ বা ডেল্টা হচ্ছে নদীমাতৃক একটি অঞ্চল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, জলবায়ু-সহনশীল ও সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ে তোলার জন্য সরকার 'ব-দ্বীপ পরিকল্পনা-২১০০' বা 'Delta Plan 2100' গ্রহণ করেছে ।
- এই মেগা প্রকল্পের প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং এর ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করা ।
- পরিকল্পনাটি বাস্তবায়নের সুবিধার্থে দেশের বিভিন্ন অঞ্চলকে ৬টি ভৌগোলিক হটস্পটে ভাগ করা হয়েছে ।
তাই সহজেই বোঝা যায়, দীর্ঘমেয়াদি এই পরিকল্পনাটি সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে গেলে একটি বিখ্যাত ভাস্কর্য দেখতে পাবে, যার নাম অপরাজেয় বাংলা। এর স্থপতি হলেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ
- এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে অবস্থিত।
- ভাস্কর্যটি ১৯৭৯ সালে নির্মিত হয়।
- মুক্তিযুদ্ধে বাংলার নারী ও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে অংশগ্রহণের প্রতীক হিসেবে এটি তৈরি করা হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
যেসব দেশের নিজস্ব কোনো সমুদ্র উপকূল বা সমুদ্রবন্দর থাকে না এবং চারপাশ অন্য দেশ দ্বারা ঘেরা থাকে, তাদের স্থলবেষ্টিত দেশ বা Landlocked Country বলা হয়।
- দক্ষিণ আমেরিকায় মোট ১২টি দেশ রয়েছে।
- এর মধ্যে মাত্র ২টি দেশ স্থলবেষ্টিত, এগুলো হলো প্যারাগুয়ে এবং বলিভিয়া
- অন্যদিকে মিশর, বেলজিয়াম ও উরুগুয়ে—এই তিনটি দেশেরই নিজস্ব সমুদ্র উপকূল ও বন্দর রয়েছে। তাই এদের মধ্যে কেবল প্যারাগুয়েই সমুদ্র বন্দরবিহীন দেশ।

সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ টেলিভিশনে (তৎকালীন ঢাকা টেলিভিশন) প্রচারিত প্রথম নাটকটির নাম 'একতলা-দোতলা'। আমাদের দেশের গণমাধ্যম ও সম্প্রচার ইতিহাসে এটি একটি বড় মাইলফলক ।
- এই ঐতিহাসিক নাটকটি রচনা করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী
- সেসময় মানুষের বিনোদনের জন্য টেলিভিশন যখন নতুন একটি মাধ্যম হিসেবে যাত্রা শুরু করে, তখন এই নাটকটি দর্শকদের কাছে দারুণভাবে সমাদৃত হয়েছিল।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
শ্বেতপত্র (White Paper) হলো সরকার কর্তৃক প্রকাশিত একটি প্রামাণ্য তথ্য বিবরণী বা দলিল
- সরকার যখন কোনো বিশেষ ঘটনা, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু বা দেশের অর্থনীতির প্রকৃত অবস্থার বিষয়ে জনগণের কাছে সঠিক ও স্বচ্ছ তথ্য তুলে ধরতে চায়, তখন এই শ্বেতপত্র প্রকাশ করে।
- অন্যভাবে বলা যায়, কোনো দেশের পার্লামেন্ট বা জাতীয় পরিষদ কর্তৃক জনস্বার্থে প্রকাশিত দলিলকেই শ্বেতপত্র বলা হয়।
- শ্বেতপত্র প্রকাশের এই ধারণাটি মূলত যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের সাথে যুক্ত। তাই সঠিক উত্তর হলো- সরকার কর্তৃক প্রকাশিত তথ্য।
সোর্স: Basic View
i
ব্যাখ্যা (Explanation):
বাংলায় পাল বংশ প্রায় ৪০০ বছর দীর্ঘস্থায়ী রাজত্ব করেছিল । এই বংশের উল্লেখযোগ্য রাজাদের মধ্যে রয়েছেন গোপাল, ধর্মপাল, দেবপাল, মহীপাল, বিগ্রহ পাল ও রামপাল
- পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল
- এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হলেন ধর্মপাল
অন্যদিকে, আনন্দ পাল বাংলার পাল বংশের কোনো রাজা ছিলেন না। তিনি মূলত পাঞ্জাব অঞ্চলের হিন্দু শাহি রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন। তাই অপশনগুলোর মধ্যে আনন্দ পাল সঠিক উত্তর।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
স্বাধীনতার পর বিশ্বদরবারে নিজেদের অবস্থান শক্ত করতে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ গ্রহণ শুরু করে।
- ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ কমনওয়েলথের (Commonwealth) সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ এই আন্তর্জাতিক সংস্থাটির ৩৪তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
এর মাধ্যমে সদ্য স্বাধীন দেশটির সাথে অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার পথ সুগম হয় ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের জন্য ১৯৪৭ সালে GATT (General Agreement on Tariffs and Trade) নামক একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু এটি কোনো স্থায়ী প্রতিষ্ঠান ছিল না।
- বিশ্ব বাণিজ্যের প্রসার এবং এটিকে আরও সুসংগঠিত করার জন্য একটি স্থায়ী কাঠামোর প্রয়োজন দেখা দেয়।
- এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি ১৯৯৫ সালে GATT-কে বিলুপ্ত করে এর স্থলাভিষিক্ত হিসেবে WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মকানুন নির্ধারণ ও বাণিজ্য বিরোধ মীমাংসায় প্রধান ভূমিকা পালন করে।
সোর্সঃ Basic View (New Edition)

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
ব্রুনাই দারুস সালাম এশিয়া মহাদেশের বোর্নিও দ্বীপে অবস্থিত একটি স্বাধীন ও সমৃদ্ধশালী মুসলিম রাষ্ট্র। - বোর্নিও হলো এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ। - এই সুবিশাল দ্বীপটি রাজনৈতিকভাবে তিনটি দেশের মধ্যে বিভক্ত: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনাই। - ব্রুনাই এই দ্বীপটির উত্তর উপকূলে খুব ছোট একটি অংশ (মাত্র ১%) জুড়ে অবস্থিত। - অপশনের মিন্দানাও হলো ফিলিপাইনের একটি দ্বীপ এবং সুমাত্রা ও সেলিবিস হলো ইন্দোনেশিয়ার দ্বীপ। তাই সঠিক উত্তরটি হবে বোর্নিও দ্বীপ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
বর্ধমান হাউজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি সুপরিচিত ও ঐতিহাসিক ভবন।
- এই ভবনটি বর্তমানে বাংলা একাডেমি-এর প্রধান কার্যালয় বা মূল ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে ।
- ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর এই ভবনেই বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ।
- এর আগে পাকিস্তান আমলে এটি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হতো।
তাই, নামের সাথে মিল থাকলেও ভারতের বর্ধমান বা পশ্চিমবঙ্গে নয়, এটি আমাদের ঢাকায় অবস্থিত।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
V-20 বা Vulnerable 20 হলো জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি জোট । বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এই জোটটি কাজ করে।
জোটটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- এটি মূলত CVF (Climate Vulnerable Forum)-ভুক্ত জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের অর্থমন্ত্রীদের একটি জোট ।
- ২০১৫ সালে পেরুর লিমায় এটি প্রতিষ্ঠিত হয় ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ২০টি দেশ, তবে বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৪টি
এসব কারণেই V-20 গ্রুপটি সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বড় অবদান রাখে তৈরি পোশাক শিল্প
- বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার বা শীর্ষ ক্রেতা হলো যুক্তরাষ্ট্র
- বাংলাদেশ থেকে মোট রপ্তানি আয়ের প্রায় ১৮% আসে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির মাধ্যমে ।
- যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত এই পণ্যগুলোর মধ্যে প্রধান হলো তৈরি পোশাক ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
অপশনগুলোর মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় হলো সবচেয়ে প্রাচীন। এটি প্রাচীন ভারতের মগধে (বর্তমান বিহার) ৫ম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ-বিদেশের হাজারো শিক্ষার্থী এখানে জ্ঞান অর্জন করতে আসত। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিষ্ঠাকাল খেয়াল করো: - আল আজহার: ৯৭০ খ্রিষ্টাব্দে (মিসর) - অক্সফোর্ড: ১০৯৬ খ্রিষ্টাব্দে (ইংল্যান্ড) - কেমব্রিজ: ১২০৯ খ্রিষ্টাব্দে (ইংল্যান্ড) প্রতিষ্ঠাকালের দিক থেকে তুলনা করলে সহজেই বোঝা যায় যে, নালন্দাই এই তালিকার সবচেয়ে পুরোনো বা প্রাচীনতম শিক্ষা কেন্দ্র।
সোর্স:
i
ব্যাখ্যা (Explanation):
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করে।
- এটি ১৯১৯ সালের ১১ এপ্রিল ভার্সাই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
- বাংলাদেশ ২২ জুন, ১৯৭২ সালে এই সংস্থার সদস্যপদ লাভ করে।
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংস্থাটি বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ৪টি স্তরে বীরত্বসূচক খেতাব দেওয়া হয় । ১৯৭৩ সালের মূল গেজেট অনুযায়ী এই খেতাবপ্রাপ্তদের সংখ্যা ছিল :
- বীরশ্রেষ্ঠ: ৭ জন
- বীর উত্তম: ৬৮ জন
- বীর বিক্রম: ১৭৫ জন
- বীর প্রতীক: ৪২৬ জন
পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ জন খুনির খেতাব সরকার বাতিল করে। বাতিল হওয়া খেতাবের মধ্যে ২ জন ছিলেন 'বীর প্রতীক'। তাই বর্তমানে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৪২৬ থেকে কমে ৪২৪ জন হয়েছে।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
হযরত শাহজালাল (রঃ) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত সুফি সাধক। তিনি সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনামলে বাংলায় আসেন ।
তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- তিনি ১৩০৩ সালে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ৩৬০ জন আউলিয়াকে সাথে নিয়ে সিলেটে আগমন করেন ।
- তাঁর প্রকৃত নাম শেখ শাহ জালাল এবং জন্ম তুরস্কে হলেও তাঁর পিতা ছিলেন ইয়েমেনি ।
- বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তাঁকে 'তাবরিজি' নামে আখ্যায়িত করেছিলেন ।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিক বিজয় আসে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে। কিন্তু সেদিনই পুরো দেশ পুরোপুরি শত্রুমুক্ত হয়নি।
- ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করলেও ঢাকার মিরপুর এলাকা সশস্ত্র অবাঙালি ও দোসরদের দখলে ছিল।
- রক্তক্ষয়ী লড়াইয়ের পর ৩১ জানুয়ারি, ১৯৭২ সালে মিরপুর সম্পূর্ণ মুক্ত হয়।
যেহেতু ঢাকার এই অংশটি সবচেয়ে শেষে মুক্ত হয়, তাই ঢাকা-কে সর্বশেষ শত্রুমুক্ত জেলা হিসেবে ধরা হয়।
সোর্সঃ Basic View (New Edition)
i
ব্যাখ্যা (Explanation):
সার্ক (SAARC)-এর প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান। সার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
- এর পূর্ণরূপ South Asian Association for Regional Co-operation
- এটি ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু-তে অবস্থিত।
- বর্তমানে এর সদস্য দেশ ৮টি

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
BIMSTEC (বিমসটেক) হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে গড়ে ওঠা একটি অর্থনৈতিক জোট। এর পূর্ণরূপ হলো Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
- নামের শেষাংশে 'Economic Cooperation' বা 'অর্থনৈতিক সহযোগিতা' কথাটি যুক্ত রয়েছে, যা এর মূল উদ্দেশ্যকে স্পষ্ট করে ।
- এর প্রধান লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মাঝে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন সাধন করা।
যেহেতু সংগঠনটির মূল ভিত্তি অর্থনীতি এবং বাণিজ্য, তাই এটি মূলত একটি অর্থনৈতিক সংগঠন হিসেবে পরিচিত ।
সোর্সঃ Basic View (New Edition)
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0