সরাসরি মূল কন্টেন্টে যান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (লাইনম্যান) - ২৮.০২.২০২৫

৭৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে ব্যাসার্ধ (Radius) বলা হয়।
- এটি বৃত্তের কেন্দ্রকে তার যে কোনো বিন্দুর সঙ্গে সংযোগ করে।
- ব্যাসার্ধের দৈর্ঘ্য সবসময় সমান থাকে এবং এটি ব্যাসের অর্ধেক হয়ে থাকে।

অন্যদিকে, 
ব্যাস (Diameter): এটি বৃত্তের যে কোনো দুটি বিপরীত বিন্দুকে সংযুক্ত করে এবং কেন্দ্রে দিয়ে যায়। ব্যাসের মান ব্যাসার্ধের দ্বিগুণ।
জ্যা (Chord): এটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে সংযুক্ত করে, তবে এটি কেন্দ্রে দিয়ে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
চাপ (Arc): এটি বৃত্তের পরিধির একটি অংশ, যা দুটি বিন্দুর মধ্যে প্রসারিত থাকে।
ব্যাখ্যা (Explanation)
- রম্বস হল সামান্তরিকের একটি রূপ যার বাহুদ্বয় পরস্পর সমান।
- যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। অন্যভাবে বলা যায় যে, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে, ত্রিভুজের ভূমি = ১২ মিটার
এবং ত্রিভুজের লম্ব = ৫ মিটার

আমরা জানি, (অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২2 + ৫2)
                = √(১৪৪ + ২৫)
                = √১৬৯
                = ১৩

∴ অতিভুজ = ১৩ মিটার
ব্যাখ্যা (Explanation)
- যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী।
- সেহেতু একটি ত্রিভুজের সর্বোচ্চ ১টি স্থূলকোণ থাকতে পারে ।
ব্যাখ্যা (Explanation)
মনে করি,

১ম কোণ 2x

২য় কোণ  3x

৩য় কোণ 5x

প্রশ্নমতে,

2x + 3x + 5x = 180°

or, 10x = 180°

or, x = 18°

সুতরাং,বৃহত্তম কোণ = (18° X 5)
                         = 90° 

ব্যাখ্যা (Explanation)
অপর কোণ = ১৮০° - (৩৫°+৫৫°)
               = ১৮০° - ৯০°
               = ৯০° 
অতএব, ত্রিভুজটি সমকোণী। 
ব্যাখ্যা (Explanation)
a - {a - (a + 1)}
= a - {a - a - 1}
= a - {-1}
= a + 1
ব্যাখ্যা (Explanation)
ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y।

প্রশ্নমতে,

x + y = ২৮ ...(১)

x - y = ৪ ...(২)

এখন, (১) নং সমীকরণ এবং (২) নং সমীকরণ যোগ করে পাই,

x + y + x - y = ২৮ + ৪
বা, ২x = ৩২
বা, x = ৩২/২
∴ x = ১৬

সুতরাং, বড় সংখ্যাটি ১৬।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
৪টি আপেলের ক্রয়মূল্য = ২০ টাকা
৪টি আপেলের বিক্রয়মূল্য = ৩০ টাকা
লাভ = ৩০ - ২০ = ১০ টাকা

২০ টাকায় লাভ ১০ টাকা
১ টাকায় লাভ ১০/২০ টাকা
১০০ টাকায় লাভ (১০ × ১০০)/২০ টাকা
                  = ৫০ টাকা
ব্যাখ্যা (Explanation)
ধরি, পুত্রের বয়স x বছর।

প্রশ্নমতে, 
২x + ২ = ৬২

২x = ৬২ - ২

২x = ৬০

x = ৬০/২

x = ৩০

অতএব, পুত্রের বয়স ৩০ বছর।
ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে, X, Y এর মানের গড় ৯
∴ X, Y এর  মোট মান  = ৯  × ২ = ১৮
আবার,
Z এর মান  ১২
X, Y এবং Z এর মোট মান = ১৮ + ১২ = ৩০
∴ X, Y এবং Z এর মানের গড় = ৩০/৩ = ১০
ব্যাখ্যা (Explanation)
২০ সপ্তাহ চলে ২০০ জন লোকের
১ সপ্তাহ চলে ২০ × ২০০ জন লোকের
৮ সপ্তাহ চলে (২০ × ২০০)/৮
= ৫০০ জন লোকের।
ব্যাখ্যা (Explanation)
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ কাঠা = ১.৬৫ শতক
- ১ লিটার =১০০০ মিলিলিটার। 
ব্যাখ্যা (Explanation)
- ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
- ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার
- ১ গজ = ০.৯১৪৪ মিটার
- ১ মাইল = ১৬০৯ মিটার
- ১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
- ১ কিলোমিটার = ০.৬২১ মাইল
- ১ কাঠা = ৭২০ বর্গফুট
- ১ কাঠা = ১.৬৫ শতক
- ১ লিটার =১০০০ মিলিলিটার।
ব্যাখ্যা (Explanation)
যেকোনো সংখ্যাকে ০ (শূন্য) দ্বারা গুণ করলে ফলাফল সর্বদা ০ হবে।
ব্যাখ্যা (Explanation)
১ ÷ ১০০ = ০.০১
ব্যাখ্যা (Explanation)
ধরি, পিতার বয়স ১০x বছর
এবং পুত্রের বয়স ৩x বছর
প্রশ্নমতে,
৩x = ১৮
⟹ x = ৬
∴ পিতার বয়স = ১০ x ৬ = ৬০ বছর

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। 
-  এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
ব্যাখ্যা (Explanation)
- ড্রোন হচ্ছে মানুষ ছাড়াই চলে এমন একটি আকাশযান।
- ভূমি থেকে একজন ড্রোনকে নিয়ন্ত্রণ করে।
- ড্রোন মূলত আকাশসীমা পাহাড়া দেওয়া এবং আবহাওয়া পর্যবেক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- শেনজেন একটি শহরের নাম, যা লুক্সেমবার্গে অবস্থিত।
- জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্য ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয় শেনজেন চুক্তি।
- ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তি স্বাক্ষর করে।
- এ চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ, ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে ইউরোপের ২৯টি দেশ নিয়ে শেনজেন এলাকা গঠিত।
- সর্বশেষ ৩১ মার্চ ২০২৪ শেনজেনভুক্ত হয়- রোমানিয়া ও বুলগেরিয়া।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ৫ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক এবং এটি ছেলে-মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য।
- তবে, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, প্রাথমিক স্তরকে ৮ম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
- বর্তমানে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক। এটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) দ্বারা নির্ধারিত।
ব্যাখ্যা (Explanation)
- টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলায় এবং তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত।
- টেকনাফ দেশের সর্বদক্ষিণের উপজেলা, যা কক্সবাজার জেলার অংশ এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।
- অন্যদিকে, তেঁতুলিয়া বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা, যা পঞ্চগড় জেলার অন্তর্গত।
- এই দুটি স্থান ভৌগোলিকভাবে দেশের দুই প্রান্তে অবস্থিত এবং তাদের অবস্থান বাংলাদেশের ভৌগোলিক বৈচিত্র্যকে চিহ্নিত করে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
- এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঈদের জামাত হিসেবে পরিচিত, যেখানে প্রতিবছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় লক্ষাধিক মুসল্লি একত্রিত হন।
- শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত।
- ঐতিহ্যবাহী এই ঈদগাহ ময়দানে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় ১৭৫০ সালে।
- এটি ঈশা খানের বংশধর দেওয়ান হায়বত খান কর্তৃক প্রতিষ্ঠিত বলে ধারণা করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- সেনাবাহিনীতে উল্লেখিত চারটি পদের মধ্যে সর্বোচ্চ পদ হলো লেফটেন্যান্ট জেনারেল।
- এটি তিন তারকা বিশিষ্ট একটি পদ এবং ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেলের উপরে অবস্থান করে।
- লেফটেন্যান্ট জেনারেল সাধারণত সেনাবাহিনীর উচ্চপর্যায়ের দায়িত্ব পালন করেন, যেমন কর্পস কমান্ডার বা চিফ অব জেনারেল স্টাফ। এই পদটি জেনারেলের ঠিক নিচে এবং মেজর জেনারেলের উপরে।
ব্যাখ্যা (Explanation)
- নারায়নগঞ্জ, বাঘাবাড়ি, চাঁদপুর হচ্ছে বাংলাদেশের নদীবন্দর।
- বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা ৫৪টি।
- সর্বশেষ হাতিয়া উপকূলীয় নদী বন্দর (প্রজ্ঞাপন জারি ২ জুন ২০২৫)

অন্যদিকে
- বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।
- আর বর্তমানে সরকার ঘোষিত স্থলবন্দর ২৫টি।
ব্যাখ্যা (Explanation)
- পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি হতে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত সংযুক্তকারী রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ।
- এটি বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু।
- এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫।
- তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এই সেতুর নামকরণ করা হয়।
- হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১৭৯৮.৩২ মিটার।
- এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- মোবাইল যোগাযোগের ৪র্থ প্রজন্ম (4G)-এ IP ডাটা নেটওয়ার্ক সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
- 4G প্রযুক্তি সম্পূর্ণরূপে IP-ভিত্তিক নেটওয়ার্কে কাজ করে, যা ভয়েস এবং ডেটা উভয়ের জন্য প্যাকেট-সুইচড নেটওয়ার্ক ব্যবহার করে।
- এর মূল লক্ষ্য ছিল উচ্চ গতির ইন্টারনেট, উন্নত নিরাপত্তা, এবং কম খরচে ভয়েস ও ডেটা পরিষেবা প্রদান করা।
- 4G প্রযুক্তি LTE (Long Term Evolution) এবং WiMAX-এর মতো প্রযুক্তি ব্যবহার করে, যা উচ্চ গতির ডেটা ট্রান্সফার এবং উন্নত মাল্টিমিডিয়া পরিষেবা নিশ্চিত করে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।