- ম্যাগনেটিক রেকর্ডিং টেপ বা ফিতা তৈরিতে প্রধানত ফেরিক অক্সাইড (Fe₂O₃) ব্যবহৃত হয়। - এটি একটি ফেরোম্যাগনেটিক (Ferromagnetic) পদার্থ, যা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং তথ্য সংরক্ষণ করতে সক্ষম। - রেকর্ডিং টেপের প্লাস্টিক ফিতার ওপর এই ফেরিক অক্সাইডের সূক্ষ্ম আস্তরণ বা প্রলেপ দেওয়া থাকে। - যখন এই ফিতাটি রেকর্ডারের চৌম্বকীয় হেডের সংস্পর্শে আসে, তখন শব্দ বা তথ্য চৌম্বকীয় সংকেত হিসেবে এতে জমা হয়ে যায়। - ক্যাসেট প্লেয়ার, ভিসিআর এবং পুরনো দিনের কম্পিউটার ডেটা স্টোরেজে ব্যপকভাবে এই প্রযুক্তির ব্যবহার ছিল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।