Solution
Correct Answer: Option C
- পদার্থের চৌম্বক ধর্মের ওপর ভিত্তি করে পদার্থকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে ফেরাইট হলো ফেরি-ম্যাগনেটিক (Ferri-magnetic) পদার্থ।
- ফেরাইট বা ফেরি-ম্যাগনেটিক পদার্ৰ্থে ডোমেইনগুলোর চৌম্বক মোমেন্ট বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সমান হয় না, ফলে লব্ধি চৌম্বক মোমেন্ট শূন্য হয় না।
- চুম্বক ক্ষেত্র দ্বারা এরা ফেরো-ম্যাগনেটিক পদার্থের তুলনায় দুর্বলভাবে আকর্ষিত হয়।
- সাধারণত বিভিন্ন ধাতব অক্সাইড যেমন- ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড ইত্যাদির মিশ্রণ দিয়ে এই কৃত্রিম চুম্বক তৈরি করা হয়।
- স্থায়ী চুম্বক তৈরিতে, ট্রান্সফরমারের কোর হিসেবে এবং রেডিও বা ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ফেরাইট ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
- উচ্চ রোধক ক্ষমতা থাকার কারণে উচ্চ কম্পাঙ্কের বর্তনীতে এডি কারেন্ট লস কমানোর জন্য ফেরাইট খুবই কার্যকর।