DMA প্রধানত কত প্রকারের হয়ে থাকে?

A ২ প্রকার

B ৩ প্রকার

C ৪ প্রকার

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

DMA (Direct Memory Access) হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক্সটার্নাল ডিভাইসগুলো প্রসেসরের সাহায্য ছাড়াই সরাসরি মেমোরির সাথে ডেটা আদান-প্রদান করতে পারে। ডেটা ট্রান্সফারের ধরন অনুযায়ী DMA প্রধানত ৩ প্রকার হয়ে থাকে। যথা:-
১) বার্স্ট মোড (Burst Mode): এই মোডে DMA কন্ট্রোলার বাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে একবারে পুরো ডেটা ব্লক ট্রান্সফার করে।
২) সাইকেল স্টিলিং মোড (Cycle Stealing Mode): এই মোডে DMA কন্ট্রোলার প্রসেসরের কাছ থেকে একটি করে ক্লক সাইকেল ধার নিয়ে ধাপে ধাপে বাইট হিসেবে ডেটা ট্রান্সফার করে।
৩) ট্রান্সপারেন্ট মোড (Transparent Mode): প্রসেসর যখন মেমোরি বা ডেটা বাস ব্যবহার করে না, ঠিক সেই ফাঁকা সময়ে DMA ডেটা ট্রান্সফার করে। ফলে প্রসেসরের কাজে কোনো বাধা সৃষ্টি হয় না।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions