পেরিফেরাল ডিভাইস ও আউটপুট ডিভাইসকে আলাদা করা ও খানিক সময় তথ্য ধরে রাখা নিচের কোন ডিভাইস-এর কাজ?
A স্টেপার মোটরের কাজ
B বাফার-এর কাজ
C সেভেন সেগমেন্ট ডিসপ্লের কাজ
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
বাফার (Buffer) হলো কম্পিউটারের মেমোরির একটি বিশেষ অংশ বা সাময়িক স্টোরেজ।
- পেরিফেরাল ডিভাইস (যেমন: ইনপুট/আউটপুট ডিভাইস) ও সিপিইউ-এর মধ্যে ডেটা আদান-প্রদানের গতির সামঞ্জস্য বজায় রাখতে বাফার ব্যবহৃত হয়।
- এটি পেরিফেরাল ডিভাইস ও আউটপুট ডিভাইসকে আলাদা করে এবং সাময়িক সময়ের জন্য তথ্য ধরে রাখে, যাতে ডেটা ট্রান্সফারের সময় কোনো তথ্য হারিয়ে না যায়।