তাপ সঞ্চালন বা স্থানান্তরের প্রক্রিয়াকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা: ১. পরিবহন (Conduction): এ পদ্ধতিতে কঠিন পদার্থের মাধ্যমে উষ্ণ তর প্রান্ত থেকে শীতলতর প্রান্তে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তন হয় না। ২. পরিচলন (Convection): এ পদ্ধতিতে তরল ও বায়বীয় পদার্থের উত্তপ্ত অণুগুলো নিজেরাই উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ বয়ে নিয়ে যায়। ৩. বিকিরণ (Radiation): এ পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম (কঠিন, তরল বা বায়বীয়) ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করেই উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয়। - তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়। - কঠিন পদার্থে প্রধানত পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। - তরল ও বায়বীয় পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। - সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে, কারণ মাঝখানের বিশাল অংশে কোনো বায়ু নেই।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।