তাপ স্থানান্তর কত প্রকার?

A ২ প্রকার

B ৩ প্রকার

C ৪ প্রকার

D ৫ প্রকার

Solution

Correct Answer: Option B

তাপ সঞ্চালন বা স্থানান্তরের প্রক্রিয়াকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।
যথা:
১. পরিবহন (Conduction): এ পদ্ধতিতে কঠিন পদার্থের মাধ্যমে উষ্ণ তর প্রান্ত থেকে শীতলতর প্রান্তে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলোর স্থান পরিবর্তন হয় না।
২. পরিচলন (Convection): এ পদ্ধতিতে তরল ও বায়বীয় পদার্থের উত্তপ্ত অণুগুলো নিজেরাই উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ বয়ে নিয়ে যায়।
৩. বিকিরণ (Radiation): এ পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যম (কঠিন, তরল বা বায়বীয়) ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করেই উষ্ণ স্থান থেকে শীতল স্থানে সঞ্চালিত হয়।
- তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়।
- কঠিন পদার্থে প্রধানত পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়।
- তরল ও বায়বীয় পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়।
- সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে, কারণ মাঝখানের বিশাল অংশে কোনো বায়ু নেই।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions