রেফ্রিজারেশন সাইকেলের যে অংশে তাপ অপসারণের মাধ্যমে উচ্চতাপ ও তাপমাত্রার বাষ্পীয় রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা হয়, তাকে বলে -----।

A কম্প্রেসর

B কন্ডেন্সার

C এক্সপানশন ভালভ

D ইভাপোরেটর

Solution

Correct Answer: Option B

- রেফ্রিজারেশন সাইকেলে কন্ডেন্সারের প্রধান কাজ হলো উচ্চ তাপ ও চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট থেকে তাপ অপসারণ করা।
- এই তাপ অপসারণের ফলে বাষ্পীয় রেফ্রিজারেন্ট ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়।
- কন্ডেন্সার সাধারণত তামার বা অ্যালুমিনিয়ামের পেঁচানো নলের সমষ্টি, যা বাতাসের সংস্পর্শে এসে রেফ্রিজারেন্টের ভেতরকার সুপ্ত তাপ বর্জন করতে সাহায্য করে।
- রেফ্রিজারেশন সাইকেলের চারটি প্রধান অংশের কাজ হলো:
১. কম্প্রেসর: রেফ্রিজারেন্টকে সংকুচিত করে এর চাপ ও তাপমাত্রা বৃদ্ধি করে।
২. কন্ডেন্সার: তাপ বর্জন করে গ্যাসকে তরলে রূপান্তর করে।
৩. এক্সপানশন ভালভ: তরল রেফ্রিজারেন্টের চাপ কমিয়ে ইভাপোরেটরে পাঠায়।
৪. ইভাপোরেটর: পরিবেশ থেকে তাপ শোষণ করে তরল রেফ্রিজারেন্টকে বাষ্পে পরিণত করে এবং শীতলীকরণ ঘটায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions