Solution
Correct Answer: Option B
- যে সকল গ্যাস বয়েলের ও চার্লসের সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে, তাদেরকে 'আদর্শ গ্যাস' (Ideal Gas) বলা হয়।
- বাস্তবে এমন কোনো গ্যাস পাওয়া যায় না, যা সকল অবস্থায় বয়েল ও চার্লসের সূত্র পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলে।
- তবে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাস এই সূত্রগুলো প্রায় মেনে চলে বলে এদেরকে আদর্শ গ্যাস হিসেবে ধরা হয়।
- বয়েলের সূত্র অনুযায়ী, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়।
- চার্লসের সূত্র অনুযায়ী, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর ০°C তাপমাত্রার আয়তনের ১/২৭৩ অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।