যে রেফ্রিজারেন্ট অবস্থার পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তর করে, তাকে ----- বলে।

A সেকেন্ডারি রেফ্রিজারেন্ট

B প্রাইমারি রেফ্রিজারেন্ট

C প্রাকৃতিক রেফ্রিজারেন্ট

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- যে সকল রেফ্রিজারেন্ট সরাসরি অবস্থার পরিবর্তনের মাধ্যমে (বাষ্প থেকে তরল এবং তরল থেকে বাষ্প হয়ে) রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তরের কাজ করে, তাদেরকে প্রাইমারি রেফ্রিজারেন্ট বা প্রাথমিক হিমায়ক বলে।
- উদাহরণস্বরূপ, অ্যামোনিয়া (R-717), কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, ফ্রিয়ন গ্রুপ (যেমন R-12, R-22) হলো প্রাইমারি রেফ্রিজারেন্ট।
- প্রাইমারি রেফ্রিজারেন্টগুলো সাধারণত বাষ্প সংকোচন (Vapour Compression) সিস্টেমে বাষ্পায়নের মাধ্যমে সুপ্ত তাপ (Latent Heat) গ্রহণ করে শীতলীকরণ প্রভাব তৈরি করে।
- অপরদিকে, সেকেন্ডারি রেফ্রিজারেন্ট হলো সেই সব তরল পদার্থ যা প্রাইমারি রেফ্রিজারেন্ট দ্বারা প্রথমে ঠান্ডা হয় এবং পরবর্তীতে এই ঠান্ডা তরলটি নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়ে শীতলীকরণ ঘটায় (যেমন- পানি বা ব্রাইন)।
- সেকেন্ডারি রেফ্রিজারেন্ট তার অবস্থার পরিবর্তন করে না, বরং শুধুমাত্র সংবেদনশীল তাপ (Sensible Heat) বহন করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 86
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
General Knowledge
পরিবেশ সম্মেলন: স্টকহোম সামিট, ধরিত্রী সম্মেলনসমূহ, COP সমূহ, ব্ল্যাক সেপ্টেম্বর।
চুক্তিসমূহ: প্যারিস চুক্তিসমূহ, ডেটন চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি এবং বিভিন্ন অস্ত্র চুক্তি, জেনেভা কনভেনশন।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Number, Gender
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions