Solution
Correct Answer: Option C
- ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক ওয়্যারিং ব্যবস্থায় সাধারণত দুই ধরনের সাব-সার্কিট ব্যবহৃত হয়, যথা: লাইটিং সাব-সার্কিট এবং পাওয়ার সাব-সার্কিট।
- লাইটিং সার্কিট সাধারণত বাতি, ফ্যান এবং কম ওয়াটের যন্ত্রপাতির জন্য বব্যহার করা হয়, যার লোড ক্যাপাসিটি সাধারণত ৮০০ ওয়াট পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
- অন্যদিকে, যে সাব-সার্কিটে বেশি ওয়াটের লোড অর্থাৎ হিটার, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ইত্যাদি সংযুক্ত করা হয়, তাকে পাওয়ার সাব-সার্কিট বলে।
- বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এবং ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, একটি পাওয়ার সার্কিটের সর্বোচ্চ লোড বা ওয়াটেজ সাধারণত ৩০০০ ওয়াট (3000W) ধরা হয়।
- এই সীমার বেশি লোড হলে তার জন্য আলাদা সার্কিট ব্রেকার এবং তারের ব্যবস্থা করতে হয় যাতে ওভারলোডিং বা শর্টসার্কিট না ঘটে।
- তাই পাওয়ার সার্কিটের স্ট্যান্ডার্ড ওয়াটেজ হিসেবে ৩০০০ ওয়াট সঠিক উত্তর।