যে পদার্থের চৌম্বকগ্রাহিতা ক্ষুদ্র, কিন্তু ধনাত্মক, তা হলো- [BTV-01]

A ডায়াচৌম্বক পদার্থ

B প্যারাচৌম্বক পদার্থ

C ফেরোচৌম্বক পদার্থ

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- যেসব পদার্থের চৌম্বক গ্রাহিতা বা চুম্বক প্রবণতার মান ধনাত্মক কিন্তু ক্ষুদ্র, তাকে প্যারাচৌম্বক বা প্যারাম্যাগনেটিক পদার্থ বলে।
- অর্থাৎ চুম্বক দ্বারা এসব পদার্থ ক্ষীণভাবে বা দুর্বলভাবে আকর্ষিত হয়।
- এই পদার্থগুলোকে কোনো চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হলে এরা ধীরে ধীরে চৌম্বকক্ষেত্রের সমান্তরালে সজ্জিত হওয়ার চেষ্টা করে।
- তাপমাত্রা বৃদ্ধি পেলে প্যারাচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহিতা ব্যস্তানুপাতিক হারে হ্রাস পায়, যাকে 'কুরির সূত্র' (Curie's Law) বলা হয়।
- প্যারাচৌম্বক পদার্থের কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ হলো— অ্যালুমিনিয়াম (Al), সোডিয়াম (Na), প্লাটিনাম (Pt), ম্যাঙ্গানিজ (Mn), ক্রমিয়াম (Cr) এবং তরল অক্সিজেন।
- অপরদিকে, ফেরোচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহিতা ধনাত্মক ও খুব বেশি এবং ডায়াচৌম্বক পদার্থের চৌম্বক গ্রাহিতা ঋণাত্মক হয়ে থাকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions