- এনার্জি মিটার হলো একটি বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র যা একটি নির্দিষ্ট সময়ে ব্যবহৃত মোট বৈদ্যুতিক শক্তি পরিমাপ করে। - ইনস্ট্রুমেন্ট বা পরিমাপক যন্ত্র সাধারণত তিন প্রকার: ইন্ডিকেটিং, রেকর্ডিং এবং ইন্টিগ্রেটিং। - ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট (যেমন: অ্যামমিটার, ভোল্টমিটার) শুধুমাত্র তাৎক্ষণিক মান বা রিডিং প্রদর্শন করে। - রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট (যেমন: রেকর্ডিং ভোল্টমিটার) একটি নির্দিষ্ট সময়ের জন্য নিরবচ্ছিন্নভাবে মান বা রিডিং রেকর্ড করে গ্রাফ আকারে দেখায়। - ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিমাপকৃত রাশির মোট সমষ্টি বা যোগফল নির্দেশ করে। - যেহেতু এনার্জি মিটার বা কিলো-ওয়াট আওয়ার মিটার একটি নির্দিষ্ট সময়ে ব্যবহৃত মোট বিদ্যুৎ শক্তিকে একত্রিত (Sum up) করে দেখায়, তাই একে ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট বলা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।