Solution
Correct Answer: Option A
আমরা জানি, ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি কয়েল বা প্যাঁচের সংখ্যার সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ,
$\frac{I_1}{I_2} = \frac{N_2}{N_1}$
এখানে,
প্রাইমারি কয়েলের প্যাঁচ সংখ্যা, $N_1$ = 1
সেকেন্ডারি কয়েলের প্যাঁচ সংখ্যা, $N_2$ = 200
সেকেন্ডারি কারেন্ট (অ্যামিটারের রেটিং), $I_2$ = 5 A
প্রাইমারি বা লাইন কারেন্ট, $I_1$ = ?
সূত্রানুসারে মান বসিয়ে পাই,
$\frac{I_1}{5} = \frac{200}{1}$
বা, $I_1$ = 200 × 5 [আড়গুণন করে]
বা, $I_1$ = 1000
সুতরাং, এই ব্যবস্থার মাধ্যমে সর্বোচ্চ 1000 A লাইন কারেন্ট পরিমাপ করা যাবে।