Solution
Correct Answer: Option D
- ট্রান্সমিশন লাইনে Corona (করোনা) ইফেক্ট মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর নির্ভর করে।
- Condition of atmosphere: আর্দ্র, মেঘলা বা বৃষ্টির দিনে বাতাসের আয়নাইজেশন দ্রুত হয়, ফলে করোনা ইফেক্ট বেশি হয়।
- Size & spacing of conductor: পরিবাহীর আকার (Size) অসমতল হলে বা ব্যাস কম হলে এবং দুটি পরিবাহীর মধ্যকার দূরত্ব (Spacing) কম হলে করোনা ইফেক্ট বৃদ্ধি পায়।
- Line voltage: ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ একটি নির্দিষ্ট মান (Critical disruptive voltage) অতিক্রম করলে তবেই করোনা সৃষ্টি হয়, অর্থাৎ অপারেটিং ভোল্টেজ বাড়লে করোনা ইফেক্টও বাড়ে।
- যেহেতু এই সবগুলো বিষয়ই করোনা ইফেক্ট তৈরিতে ভূমিকা রাখে, তাই সঠিক উত্তর হবে all of the above।