ফ্যাসিজমের প্রবর্তক কে ছিলেন ?
সমাধান
সঠিক উত্তর: Option C
বেনিতো মুসোলিনী হলেন ফ্যাসিবাদের বা ফ্যাসিজমের প্রবর্তক । ১৯২২ সালে তাঁর হাত ধরেই ইতালিতে প্রথম ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় । ল্যাটিন শব্দ 'ফ্যাসেস' থেকে 'ফ্যাসিবাদ' শব্দটি এসেছে, যার অর্থ একতা বা কাঠের আঁটি । ফ্যাসিবাদ হলো একটি উগ্র-ডানপন্থী ও চরম জাতীয়তাবাদী একনায়কতান্ত্রিক রাজনৈতিক মতাদর্শ । এই মতাদর্শে ব্যক্তিগত স্বাধীনতার কোনো সুযোগ থাকে না এবং কর্তৃত্বময় শাসন ক্ষমতাই প্রধান বিষয় হিসেবে গণ্য হয় ।
সোর্সঃ Basic View (New Edition)
সোর্সঃ Basic View (New Edition)