New members of BRICS are-

A Egypt, Iraq, Saudi Arabia, the United Arab Emirates, and Tunesia

B Egypt, Iran, United Arab Emirates, and Ethiopia

C Malaysia, Iran, Saudi Arabia, the Bahrain, and Ethiopia

D Egypt, Iran, Saudi Arabia, Indonesia, and Ethiopia

Solution

Correct Answer: Option B

- BRICS হল উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিদের একটি জোট ।
- এটি মূলত ২০০১ সালে গোল্ডম্যান স্যাকসের একটি ধারণাপত্র থেকে আসে। আনুষ্ঠানিকভাবে ২০০৬ সালে ব্রিক (BRIC) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক হয় এবং ২০০৯ সালে রাশিয়ায় এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় (২০০৮ সালে নয়)। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হয় এবং ২০১১ সালে তারা আনুষ্ঠানিকভাবে সম্মেলনে যোগ দিলে এর নাম হয় BRICS।
- BRICS এর সদর দপ্তর নেই। 
- BRICS এর উদ্যোগে ২০১৪ সালে New Development Bank প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষরিত হয় এবং
-  ২০২১ সালে NDB-এর পরিচালনা পর্ষদ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে (এবং মিশর)-কে নতুন সদস্য হিসেবে অনুমোদন দেয়। ২০১৫ সালে ব্যাংকটি কেবল তার মূল ৫ সদস্য নিয়ে কার্যক্রম শুরু করেছিল। 
- ১৬ সেপ্টেম্বর ,২০২১ সালে বাংলাদেশ এ ব্যাংকে সদস্য হিসেবে যোগদান করে। 
- ১ জানুয়ারি ২০২৪-এ আনুষ্ঠানিকভাবে ৪টি দেশ (মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত) যোগ দেয়। সৌদি আরবকে ২০২৩ সালের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল ঠিকই, কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে যোগদান স্থগিত রাখে এবং সদস্যপদ গ্রহণ করেনি।
- উল্লেখ্য, ৬টি(আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ) দেশকে যোগদানের আমন্ত্রন জানানো হলেও BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- তাই বর্তমানে এর পূর্ণাঙ্গ সদস্য দেশ ১০টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions