Solution
Correct Answer: Option D
'শ্রীকৃষ্ণকীর্তন' বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে স্বীকৃত। এটি রোমাঞ্চমূলক প্রণয়-উপাখ্যান ধারার কাব্য নয়, বরং এটি রাধা-কৃষ্ণের প্রেমলীলা বিষয়ক আখ্যান কাব্য যার রচয়িতা বড়ু চণ্ডীদাস।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট তেরটি খণ্ড হলো:
- জন্মখণ্ড
- তাম্বুলখণ্ড
- দানখণ্ড
- নৌকাখণ্ড
- ভারখণ্ড
- ছত্রখণ্ড
- বৃন্দাবনখণ্ড
- কালিয়দমনখণ্ড
- যমুনাখণ্ড
- হারখণ্ড
- বাণখণ্ড
- বংশীখণ্ড
- রাধাবিরহ।
অন্যান্য অপশনসমূহ:
- পদ্মাবতী: মহাকবি আলাওল রচিত রোমান্টিক প্রণয়-উপাখ্যান।
- লাইলী মজনু: দৌলত উজির বাহরাম খান রচিত রোমান্টিক প্রণয়-উপাখ্যান।
- ইউসুফ-জোলেখা: শাহ মুহম্মদ সগীর রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয়-উপাখ্যান।