সরাসরি মূল কন্টেন্টে যান

Jamuna Bank Ltd. - Probationary Officer - 2017

৭০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
প্যাসেজ:

The manager of a Cineplex is going to schedule six movies -- M, N, P, Q, R, and S --- during the course of one week. He will schedule one movie on each day from Monday through Saturday. The manager must schedule the movies according to the following conditions: 

. M must be scheduled earlier in the week than R. 

. P must be scheduled on Tuesday. 

. Q must be scheduled on the day immediately before or immediately after the day on which N is scheduled.  

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, Monday তে কোন Movie দেখানো যেতে পারে ? 

 N ও Q দুটি Movie যেহেতু পরপর দেখাতে হবে তাই  Monday তে হবে না । তাই P কে Tuesday তে রেখে বাকি M ও R কে 

যথাক্রমে Friday ও Saturday তে রাখলে 32 নং প্রশ্নের উত্তরে প্রদত্ত চিত্রের মতো Monday তে S এর Schedule হতে পারে । 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, Q কে যদি Thursday তে দেখানো হয় তবে M কে সর্বশেষ কোন দিন দেখানো যেতে পারে ? 

 দেখুন Q কে দেখানো হবে Thursday তে । আর P কে দেখানো হবে Tuesday তে । 

আর N কে যেহেতু Q এর আগেও Schedule করা যাবে, তাই N কে Wednesday তে দেখানো যেতে পারে । পরে বাকি থাকে R ও M . এখন M কে 

 যেহেতু R এর পূর্বে দেখাতে হবে তাই M কে Friday তে দিয়ে R কে Saturday তে দেখা যেতে পারে । অর্থাৎ নিচের মতো করে Movie গুলো Schedule হতে পারেঃ 

  

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 এখানে বলা হচ্ছে যে, S কে যদি Friday তে দেখানো হয়, তাহলে M কে অবশ্যই কোন দিনে দেখানো হবে ? 

 S কে  Friday তে, P কে Tuesday তে এবং R কে M এর পরে রেখে নিচের মতো করে Schedule করা যেতে পারেঃ 

 

অর্থাৎ M কে অবশ্যই Monday তে দেখাতে হবে । কারণ N ও Q কে তো Alter করা গেলেও তাদেরকে Wednesday ও 

 Thursday এর মধ্যেই রাখতে হবে । আর R কে তো সবসময় M এর পরে দেখাতে হবে, তাই M কে অবশ্যই Monday তেই দেখাতে হবে ।  

ব্যাখ্যা (Explanation)

Solution: 

  প্রশ্নে বলা হচ্ছে যে,N কে যদি বৃহঃস্পতিবার দেখানো হয়, তাহলে R কে তার আগে কোন দিন দেখানো যেতে পারে ? 

 নিচের চিত্রটি শর্তগুলো অনুসরণ করে অঙ্কন করা হলোঃ 

              

অর্থাৎ (3) নং শর্তানুযায়ী N কে যদি বৃহঃস্পতিবার দেখানো হয় তবে Q কে তার পরের দিন দিয়ে বুধবার R কে Schedule করা যায় । তাই সঠিক উত্তর c) Wednesday  

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 দেওয়াআছে, a = 2b = 4c = 48 

         অর্থাৎ a = 48; 2b = 48  

           b = 48/2 = 24 

  আবার, 4c = 48          => c = 48/4 = 12 

  অতএব, a, b এবং c এর গড় = \(\frac{{a + b + c}}{3} = \frac{{48 + 24 + 12}}{3} = \frac{{84}}{3}\) = 28 

ব্যাখ্যা (Explanation)

দেওয়া আছে,  x এবং y এর গড় 40 

  (x + y)/2= 40            
⇒ x + y = 80 ..........(1) 

  আবার, y এবং z এর গড় 35 

 (y + z)/2 = 35        
⇒ y + z = 70 ..........(2) 

(1) নং সমীকরণ হতে (2) নং সমীকরণ বিয়োগ করে পাই, 

 (x+y) - (y+z) = 80 - 70           
⇒ x + y - y - z = 10       
 x - z = 10 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে x2  এর মান বিজোড় হলে (x2  - x) এর মান অবশ্যই অপশনের কোনটি হবে ?  

 x এর মান 3,5,7 ........ ধরলে x2  সর্বদাই Odd বা বিজোড় সংখ্যা হবে ।   

 কাজেই, x = 3 ধরলে, x2  - x = 32  -3 = 9 - 3 = 6  

 এভাবে, x এর মান 5,7,9 ........ ধরলেও (x2  - x) এর মান সর্বদাই Even বা জোড় সংখ্যা হবে এবং Positive বা ধনাত্মক হবে । 

 কাজেই , দেখা যাচ্ছে যে, (x2  - x) এর মান সর্বদাই Even এবং Positive হবে । 

এখন, x = - 1 হলে x2  = 1 যেক্ষেত্রে, x2  - x = 1 - (- 1) = 2  

 অর্থাৎ Positive এবং Even. তাই উত্তর হবে অপশন b) এবং d) 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, 30 জন সদস্যের 17 জন Badminton, 19 জন Tennis খেলে এবং 2 জন সদস্য কোনোটাই খেলে না । কতজন সদস্য Badminton এবং Tennis উভয়-ই খেলে ? 

 এক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রটি হলো, None = Total - [ F + S - (F \( \cap \) S) ]  

 উল্লেখ্য, F = 17 জন; S = 19 জন; None = 2 জন; এবং (F \( \cup \) S) =?  

 এই মানগুলো এখন নিচের সমীকরণে বসিয়ে পাই, 

 None = Total - [ F + s - (F \( \cap \) S) ]  

 => 2 = 30 - [ 17 + 19 - (F \( \cap \) S) ]              => 36 - (F \( \cap \) S) = 30 - 2             => 36 - (F \( \cap \) S) = 28  

 => (F \( \cap \) S) = 36 - 28 = 8                          (F \( \cap \) S) = 8 

 অর্থাৎ Badminton এবং Tennis উভয়-ই খেলে ৪ জন সদস্য । 

 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, একটি ট্যাংকের 1/4 অংশ পানি দ্বারা পূর্ণ আছে । কিন্তু ট্যাংকটিতে 10 লিটার পানি দিলে তা এর 7/8 অংশ পূর্ণ হয় । ট্যাংকটির ধারণ ক্ষমতা কত ? 

 ধরি, ট্যাংকটির ধারণ ক্ষমতা x লিটার 

 প্রশ্নমতে, \(\frac{x}{4} + 10 = \frac{{7x}}{8}\)        => \(\frac{{x + 40}}{4} = \frac{{7x}}{8}\)     => (x + 40) = \(\frac{{7x}}{2}\)   [ উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে ] 

    => 2x + 80 = 7x          => 7x - 2x = 80      => 5x = 80         x = 80/5 = 16 

 অর্থাৎ ট্যাংকটির ধারণ ক্ষমতা 16 লিটার । 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)

Solution: 

   2x + 6x + 8x + 4x = 120       => 20x = 120      => 5x \( \times \) 4 = 120      => 5x = 120/4         5x = 30 

   অতএব, 5x + 3 = 30 + 3 = 33  

ব্যাখ্যা (Explanation)

Solution: 

   দেওয়া আছে, x = 5z 

       => 3x = 15z 

       => 3x = 3y      [ 15z = 3y দেওয়া আছে ] 

          x = y  

 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, n কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 5. নিচের কোনটি জোড় সংখ্যা নয় ? 

 ধরি, n = 13, কারণ (8 \( \times \) 1) + 5 = 13        [ হিসেবের সুবিধার জন্য ভাগফল = 1 ধরি ] 

 এখন, অপশন a) এর n + 3 = 13 + 3 = 16 যা Even number তাই এটি বাদ । 

   অপশন b) এর n - 3 = 13 - 3 = 10 যা Even number তাই এটি বাদ । 

 অপশন c) এর 3n + 1 = ( 3 \( \times \) 13 ) - 1 = 39 - 1 = 38, যা Even number তাই এটি বাদ । 

অপশন d) এর 5n + 2 = (5  \( \times \) 13) + 2 = 65 + 2 = 67, যা Odd number তাই এটি ।  

ব্যাখ্যা (Explanation)

 Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, Faruk বশিরের চেয়ে 16 বছরের ছোট । 4 বছর পর বশিরের বয়স Faruk এর বয়সের দ্বিগুণ হবে । এখন ফারুকের বয়স কত ? 

ধরি, বশিরের বয়স x বছর এবং ফারুকের বয়স (x - 16) বছর । 

4 বছর পর বশিরের বয়স হবে (x + 4) বছর এবং 4 বছর পর ফারুকের বয়স হবে ( x - 16 + 4)  = ( x - 12) বছর 

 প্রশ্নমতে, x + 4 = 2(x - 12)     => x + 4 = 2x - 24      => 4 + 24 = 2x - x        x = 28 

 বর্তমানে ফারুকের বয়স = x - 16 = 28 - 16 = 12 বছর  । 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, কোনো সংখ্যাকে 136 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 23 কিন্তু ঐ সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?  

 সংখ্যাটি = 136 + 23 = 159 

 এখন, 159 কে 17 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাব সেটাই হবে নির্ণেয় ভাগশেষ । 

 মনেকরি, সংখ্যাটি = 136n + 23; এখন, n = 1 হলে 

ধরি, সংখ্যাটি (136 \( \times \) 1 ) + 23 = 159 

 এখন,  17) 159 (9 

                153  

       _____________

                   6  

অর্থাৎ সেক্ষেত্রে ভাগশেষ থাকবে 6 . 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 7:3 এবং সংখ্যা দুটির পার্থক্য 36 হলে বৃহত্তর সংখ্যাটি কত ? 

 ধরি, বৃহত্তর সংখ্যাটি 7x এবং ক্ষুদ্রতম সংখ্যাটি 3x 

 প্রশ্নমতে, 7x - 3x = 36            => 4x = 36 

       => x = 36/4                 x = 9 

 অতএব, বৃহত্তর সংখ্যাটি = 7x = 7 \( \times \) 9 = 63 . 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, কোন শ্রেণীতে ছাত্রীদের 1/4 অংশ মোট ছাত্র-ছাত্রীর 1/6 অংশের সমান । ছাত্র-ছাত্রীর অনুপাত কত ? 

 ধরি, ঐ শ্রেণিতে ছাত্র সংখ্যা x জন এবং ছাত্রী সংখ্যা y জন । 

 প্রশ্নমতে, (x + y) এর 1/6 = y এর 1/4            => \(\frac{{x + y}}{6} = \frac{y}{4}\)     => \(\frac{{x + y}}{3} = \frac{y}{2}\)     => 2x + 2y = 3y 

   => 2x = 3y - 2y           => 2x = y        => \(\frac{x}{y} = \frac{1}{2}\)        x : y = 1 : 2  

  অর্থাৎ ছাত্র-ছাত্রীর অনুপাত 1:2 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, x জন ছাত্রের মধ্যে 117 টি চকলেট বিতরণ করলে (x - 9) টি চকলেট অবশিষ্ট থাকে । x এর মান অপশনের কোনটি হতে পারে ? 

 উত্তর অপশনগুলি হতে b) এর 18 দিয়ে 117 কে ভাগ করলে পাই,  

      18) 117 (6 

            108 

________________

                9  

অর্থাৎ 117 টি চকলেট 18 জনের মধ্যে 6 টি করে দিলে 9 টি করে চকলেট অবশিষ্ট থাকে । 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, n = 15 \( \times \) 28 \( \times \) 26 হলে নিচের কোনটি পূর্ণ সংখ্যা নয় ? 

 n = 15 \( \times \) 28 \( \times \) 26 কে 15 দ্বারা নিঃশেষে ভাগ করে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে তাই অপশন a) বাদ ।

n কে 21 দিয়া ভাগ করা যাবে কারণ  15 = 3 \( \times \) 5 এবং 28 = 4 \( \times \) 7 থেকে পাই 3 \( \times \) 7 = 21 .

কিন্তু n কে 32 দ্বারা ভাগ করলে ভগ্নাংশ আসবে । কারণ, 32 = 4 \( \times \) 8 কিন্তু 28 = 4 \( \times \) 7 এবং 26 = 2 \( \times \) 13

হতে সর্বোচ্চ 4 \( \times \) 2 = 8 পাওয়া যায় । 32 পাওয়া যায় না । তাই উত্তর হবে অপশন c) 

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)

প্রশ্নে বলা হচ্ছে 6, 9, এবং k এর গড় n হলে n এর সাপেক্ষে k এর মান কত ?  

 দেওয়া আছে, n = \(\frac{{k + 6 + 9}}{3}\)   
=> 3n = 15 + k           
=> k + 15 = 3n       
k = 3n - 15 

ব্যাখ্যা (Explanation)

Solution: প্রশ্নে বলা হচ্ছে যে, Jamal কম্পিউটার বিক্রয়ের সময় 5% করে ছাড় পায় । প্রতিটি কম্পিউটারের দাম 34,000 টাকা হলে মোটের উপর 18,000 টাকার

   উপরে ছাড় পেতে হলে তাকে সর্বনিম্ন কতটি কম্পিউটার বিক্রয় করতে হবে ?  

 34,000 টাকা দামের প্রতিটি কম্পিউটার ছাড় দেয় = ( 34,000 এর 5%) = \((34,000 \times \frac{5}{{100}})\) = 1,700 টাকা । 

 তাকে মোটের উপর 18,000 টাকার উপরে ছাড় দিতে হলে অর্থাৎ (1,700 \( \times \) 11) = 18,700 টাকা ছাড় দিতে হলে কমপক্ষে 11 টি কম্পিউটার বিক্রয় করতে হবে । 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, x এবং y ধনাত্মক পূর্ণ সংখ্যা । x কে y দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে \(5.\frac{x}{y} = 5.20\) হলে x = ? 

 আমরা জানি, ভাগফল = ( ভাজ্য - ভাগশেষ ) \( \div \) ভাজক 

 => \(5 = \frac{{x - 5}}{y}\)           এখানে, ভাজ্য = x; ভাজক = y এবং ভাগশেষ = 5 

 \(\frac{{x - 5}}{y} = 5\) ......... (1) 

আবার দেয়া আছে, \(\frac{x}{y} = 5.20\) ............... (2) 

 সমীকরণ (2) হতে (1) নং বিয়োগ করি, 

 \(\frac{x}{y} - \frac{{x - 5}}{y} = 5.2 - 5\)              => \(\frac{{x - x + 5}}{y} = 0.2\) 

 => \(\frac{5}{y} = 0.2\)            => y = \(\frac{5}{{0.2}} = 25\) 

 y = 25  

অতএব, ভাজ্য = ভাজক \( \times \) ভাগফল 

            x = 25 \( \times \) 5.2 = 130  

ব্যাখ্যা (Explanation)

 Solution: 

 দেওয়া আছে, ab < 0 ........... (1) 

  ac > 0 .................. (2) 

  c < 0 ................. (3) 

এই তিনটি শর্ত থেকে বের করতে হবে উওরের অপশনের কোনটি অবশ্যই সঠিক । 

আসুন, আমার উওরের অপশনগুলো একটি করে যাচাই করে দেখি । 

a) তে আছে, b < 0, কিন্তু এটি Must be true হবে না, কারণ (3) নং এ দেয়া আছে c < 0 

অর্থাৎ c ঋণাত্মক এবং (2) নং এ দেয়া আছে ac > 0. 

অর্থাৎ c ঋণাত্মক বলে a ও ঋণাত্মক হবে । কারণ তাছাড়া ac এর গুণফল 0 অপেক্ষা বড় হবে না । 

আবার a ঋণাত্মক সংখ্যা বলে b অবশ্যই ধনাত্মক হবে , কারণ তাছাড়া ab < 0, শর্ত পূরণ হয় না । 

আর b ধনাত্মক এর অর্থ হলো b > 0 যাতে b) তে আছে । তাই b) ই উত্তর হবে । 

 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, লবণের দাম 25% বেড়ে যাওয়ায় একটি ব্যক্তি 500 টাকায় পূর্বের চেয়ে এখন 10 Kg কম লবন পায় । দাম বৃদ্ধির পূর্বে প্রতি কেজি লবণের দাম কত ছিল ? 

25% দাম বৃদ্ধিতে 

125 টাকা বর্তমান দাম হলে পূর্ব দাম = 100 টাকা 

500 টাকা বর্তমান দাম হলে পূর্ব দাম = \(\frac{{100 \times 500}}{{125}} = 400\) টাকা 

অর্থাৎ পূর্বে 10 Kg লবণ পাওয়া যেতো = ( 500 - 400 ) = 100 টাকা

প্রতি কেজি লবণের দাম ছিল = \(\frac{{100}}{{10}}\) = 10 টাকা 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, ধনাত্মক পূর্ণসংখ্যা y হলো আরেকটি ধনাত্মক পূর্ণসংখ্যা x এর 50% এর 50% এবং y% এর x = 100 হলে x এর মান কত ? 

  দেয়া আছে, y = 50% of 50% of x               => y = \(\frac{{50}}{{100}} \times \frac{{50}}{{100}} \times x\)       y = \(\frac{x}{4}\)  

 আবার প্রশ্নমতে, y% of x = 100          => \(\frac{{y \times x}}{{100}} = 100\)      => \({y \times x}\) = 100 \( \times \) 100        => \(\frac{x}{4} \times x = 100 \times 100\) 

  => x2 = \(100 \times 100 \times 4\)     => x2  = 102  \( \times \) 102  \( \times \) 22      => x =  \(\sqrt {{{(10 \times 10 \times 2)}^{2\;}}} \)    x = 200 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, শহরের মোট লোকসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% লোক গরীব । ধনীদের মধ্যে 10% অশিক্ষিত গরীবদের শতকরা পরিমাণ কত ?  

এটা Box এর অংক । 

 

  Rich   Poor   Total 
Illiterate     40 এর 10% = 4    40 - 4 = 36    40 
 Literate        60 
  Total         40          60    100 

নোটঃ 40 - 4 = 36  হচ্ছে Illiterate Poor people এর শতকরা পরিমাণ কারণ আপনাকে Total Population হতে কতজন অশিক্ষিত গরীব তাই বের করতে বলা হয়েছে ।

 Poor এর মধ্যে কতজন অশিক্ষিত তা বের করতে বলা হয়নি । 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি ফুটবল টিম প্রথম আটটি খেলায় জিতলো । এরপর বাকি খেলার 25% খেলায় জিতলো ।

মোটের উপর দলটি 25% খেলায় জিতলো কতটি খেলায় তারা অংশগ্রহণ করেছিল ? 

ধরি, মোট অংশগ্রহণ করেছে x টি খেলায় । 

প্রথম আটটি খেলায় জিতলে বাকি থাকে (x - 8) টি খেলা । 

প্রশ্নমতে, 50% of x = 8 + (x - 8) এর 25%                   => \(\frac{{50x}}{{100}} = 8 + \frac{{(x - 8) \times 25}}{{100}}\) 

 => \(\frac{x}{2} = 8 + \frac{{x - 8}}{4}\)     => \(\frac{x}{2} = \frac{{32 + (x - 8)}}{4}\)       => \(\frac{x}{2} = \frac{{24 + x}}{4}\)      => 4x = 48 + 2x 

 => 4x - 2x = 48                   x = \(\frac{{48}}{2}\) = 24   

 অর্থাৎ দল মোট 24 টি খেলায় অংশগ্রহণ করেছিল ।  

ব্যাখ্যা (Explanation)

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, x = y + 2 এবং x একটি জোড় সংখ্যা হলে অপশনের কোনটি (x + y) এর মান হতে পারে ? 

 যেহেতু Even তাই, x = y + 2       => y = x - 2    অর্থাৎ  y ও Even হবে । 

এখন, x + y = (y + 2) + y = 2y + 2 = 2(y + 1) = 2(Even + 1) = 2 \( \times \) odd. 

 \(\frac{{x + y}}{2} = \frac{{2 \times odd}}{2} = Odd\) 

কাজেই , \(\frac{{x + y}}{2} = Odd\) হলেই কেবল (x + y) এর মান Even হবে । এমন প্রশ্নের অপশনগুলো দেখুনঃ 

a) এর \(\frac{{140}}{2} = 70\) যা odd নয়, তাই এটি বাদ ।                   b) এর \(\frac{{146}}{2} = 73\) যা odd, তাই এটি উত্তর । 

c) এর \(\frac{{148}}{2} = 74\)  যা odd নয়, তাই এটি বাদ । 

ব্যাখ্যা (Explanation)

Solution: 

 KM Nurul Huda বর্তমানে ১২তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ।

 Kazi Rakibuddin Ahmed এবং M A Sayeed যথাক্রমে ১১তম ও ৮ম তম প্রধান নির্বচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন । 

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)

-ক্যানবেরা অস্ট্রেলিয়ার একটি ছোট শহর । 

-এটি অষ্ট্রেলিয়ার ৮ম বৃহত্তম শহর । 

-লোকসংখ্যা প্রায় 4,00,000 জন । 

-শহরটি Sydney এবং Melbourne এর মধ্যে অবস্থিত ।

 উল্লেখ থাকে যে, Brisbane অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী । এই শহরটির আয়তন প্রায় ১,৩৪৩ কিঃমিঃ । 

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।