Solution
Correct Answer: Option C
ঐকিক নিয়মে সমাধান:
৮ জন শ্রমিক ১৫ দিনে কাজটি শেষ করতে প্রতিদিন কাজ করে ৯ ঘন্টা
১ জন শ্রমিক ১৫ দিনে কাজটি শেষ করতে প্রতিদিন কাজ করবে (৯ × ৮) ঘন্টা [শ্রমিক কমলে সময় বেশি লাগবে]
১ জন শ্রমিক ১ দিনে কাজটি শেষ করতে প্রতিদিন কাজ করবে (৯ × ৮ × ১৫) ঘন্টা [দিন কমলে প্রতিদিনের সময় বেশি লাগবে]
১২ জন শ্রমিক ১ দিনে কাজটি শেষ করতে প্রতিদিন কাজ করবে (৯ × ৮ × ১৫)⁄১২ ঘন্টা
১২ জন শ্রমিক ১০ দিনে কাজটি শেষ করতে প্রতিদিন কাজ করবে (৯ × ৮ × ১৫)⁄(১২ × ১০) ঘন্টা
= ১০৮০⁄১২০ ঘন্টা
= ৯ ঘন্টা
শর্টকাট টেকনিক (সূত্র প্রয়োগ):
কাজের অংকের ক্ষেত্রে আমরা জানি,
M1 × D1 × H1 = M2 × D2 × H2
এখানে,
১ম জনবল (M1) = ৮ জন
১ম সময় (D1) = ১৫ দিন
১ম দৈনিক ঘন্টা (H1) = ৯ ঘন্টা
২য় জনবল (M2) = ১২ জন
২য় সময় (D2) = ১০ দিন
২য় দৈনিক ঘন্টা (H2) = ?
সুতরাং,
৮ × ১৫ × ৯ = ১২ × ১০ × H2
বা, ১০৮০ = ১২০ × H2
বা, H2 = ১০৮০ / ১২০
∴ H2 = 9