ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টর হাতে অৰ্পিত হয়-
A ১৭৫৮ সালে
B ১৮৫৮ সালে
C ১৭৯২ সালে
D ১৮৬২ সালে
Solution
Correct Answer: Option B
-১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর ইস্ট-ইন্ডিয়া কোম্পানি গভর্নরের মাধ্যমে ভারতবর্ষে বৃটিশ শাসনের সূত্রপাত করে। -এতে ১ম গভর্নর নিযুক্ত হন লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) আর শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস (১৭৭২-১৭৭৪)। -ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। -এই আইনে গভর্নর পদ থেকে গভর্নর জেনারেল পদ সৃষ্টি করা হয়। -এতে ১ম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস (১৭৭৪-১৭৮৫)। -শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮)। - ১৮৫৮ সালের ‘ভারত শাসন আইন' পাসের মাধ্যমে রানি ভিক্টোরিয়া ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটান এবং জেনারেল পদ পরিবর্তন করে ভাইসরয় রাখেন। -এতে ১ম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং আর শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন (১৯৪৭)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)