ইউনিয়ন সমাজকর্মী - ২০.০৫.২০১৬ (69 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৩৭
৩০ এবং ৪০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১
মৌলিক সংখ্যা দুটির ব্যবধান = ৩৭ - ৩১ = ৬
i
ব্যাখ্যা (Explanation):
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
  ৮৩০ - ক  = ক  - ৭৪২
বা, ক + ক = ৮৩০ + ৭৪২
বা, ২ক = ১৫৭২
বা, ক  = ১৫৭২/২
∴ ক = ৭৮৬
i
ব্যাখ্যা (Explanation):
x : y = 5 : 6
⇒ x/y = 5/6
⇒ 3x/5y = (5 × 3)/(6 × 5)
[ 3/5 দ্বারা উভয় পক্ষকে গুণ করে]
⇒ 3x/5y = 1/2
∴ 3x : 5y = 1 : 2
i
ব্যাখ্যা (Explanation):
- যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০° ।
- তবে সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষকোণী হয়। 
i
ব্যাখ্যা (Explanation):
- যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০° তাকে সমকোণী ত্রিভুজ বলে।

- সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অবশিষ্ট দুইটি কোণের প্রত্যেকটি কোণই এক একটি সূক্ষ্মকোণ।

- এই ত্রিভুজের সমকোণ ছাড়া সূক্ষ্মকোণ দুইটির সমষ্টি অবশ্যই ৯০°।

- আবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হওয়ার কারণে কোনো ত্রিভুজের একাধিক সমকোণ থাকতে পারে না।
i
ব্যাখ্যা (Explanation):
ABC ত্রিভুজের পরিসীমা ৩ একক। 
i
ব্যাখ্যা (Explanation):
যদি x = 1 হয়, তবে:
A) 2(x + 2) = 2(1 + 2) = 6
B) 2x = 2 × 1 = 2
C) x + 2 = 1 + 2 = 3
D) 2x + 1 = 2 × 1 + 1 = 3

অতএব, সঠিক উত্তর হলো 2(x + 2) |
i
ব্যাখ্যা (Explanation):
আমরা জানি
1 + 2 + 3 + 4 + ............. + n =n(n + 1)/2

এখন,
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল,
= ৯৯ × (৯৯ + ১)/২
= (৯৯ × ১০০)/২
= ৯৯ × ৫০
= ৪৯৫০
i
ব্যাখ্যা (Explanation):
x - 2y = 8.............(1)
3x - 2y = 4.............(2)

(2) - (1)⇒
  3x - 2y - (x - 2y) = 4 - 8
বা, 3x - 2y - x + 2y = - 4
বা, 2x = - 4
বা, x = - 2

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
সংখ্যাটি = ক
⇒ (ক/২) + ৬ = ২ক/৩
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
i
ব্যাখ্যা (Explanation):
আসল P = ৫ক  টাকা,
সুদ I = ৫ক এর ১/৫ = ক টাকা
সময় n = ১ বছর,
মুনাফার হার r = ?

আমরা জানি
I = Pnr
বা, r = I/Pn
বা, r = {ক/(৫ক × ১)} × ১০০%
বা, r = ২০%
i
ব্যাখ্যা (Explanation):
৪০ থেকে ১০০ পর্যন্ত  বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
৪০ থেকে ১০০ পর্যন্ত ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১

অন্তর = ৯৭ - ৪১ = ৫৬
i
ব্যাখ্যা (Explanation):
মনেকরি,
করিম এর বেতন = ৭ক টাকা
রহিমের বেতন = ৫ক টাকা

প্রশ্নমতে,
৭ক -৫ক = ৪০০
বা, ২ক = ৪০০
বা, ক = ২০০

রহিমের বেতন = ৫ × ২০০ টাকা = ১০০০ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
১০০ টাকার ১ বছরের মুনাফা  ৫ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা  ৫/১০০ টাকা
৭৫০ টাকার ৪ বছরের মুনাফা  (৫ × ৭৫০ × ৪)/১০০ টাকা
                                    = ১৫০ টাকা
i
ব্যাখ্যা (Explanation):
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক দিক থেকে চিরতরে পঙ্গু করার জন্য ১৪ ডিসেম্বর ১৯৭১ দেশের বুদ্ধিজীবিদের ধরে নিয়ে নির্বিচারে হত্যা করে ।
- তাদের স্মরণে স্বাধীনতার পর থেকে ঐ দিনটি 'শহীদ বুদ্ধিজীবি দিবস ' হিসেবে পালিত হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস ইউরোপ মহাদেশের।
- আন্তোনিও গুতেরেস পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ১ জানুয়ারী, ২০১৭ সালে তার দায়িত্ব গ্রহণ করেন।
- গুতেরেস জাতিসংঘের প্রথম ইউরোপীয় মহাসচিব যিনি পূর্ব ইউরোপ থেকে আসেন।

জাতিসংঘের মহাসচিবঃ
১. ট্রিগভেলী - নরওয়ে- ১৯৪৬-৫২
২. দ্যাগ হেমার শোল্ড -সুইডেন -১৯৫৩-৬১
৩. উ. থান্ট - মায়ানমার - ১৯৬২-৭১
৪. কূট ওয়ার্লডহেইম - অস্ট্রিয়া - ১৯৭২-৮১
৫. পেরেজ দি কুয়েলার - পেরু - ১৯৮২-৯১
৬. ড. ব্রুটোস ঘালি - মিশর -১৯৯২-৯৬
৭. কফি আনান - ঘানা - ১৯৯৭ - ২০০৬
৮. বান কি মুন - দ.কোরিয়া - ২০০৭-২০১৬
৯. আন্তোনিও গুতেরেস - পর্তুগাল- ২০১৭-বর্তমান 
i
ব্যাখ্যা (Explanation):
• গুরুত্বপূর্ণ কিছু দিবসঃ
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস : ৩ ডিসেম্বর
- বিশ্ব স্বাস্থ্য দিবস : ৭ এপ্রিল
- অটিজম সচেতনতা দিবস : ২ এপ্রিল
- আন্তর্জাতিক শ্রমিক দিবস : ১ মে
- বিশ্ব ধাত্রী দিবস : ৫ মে
- রেড ক্রস / রেড ক্রিসেন্ট দিবস : ৮ মে
- বিশ্ব পরিবেশ দিবস : ৫ জুন
- বিশ্ব নারী দিবস : ৮ মার্চ
- জাতীয় পাট দিবস : ৬ মার্চ।
- জাতীয় গণহত্যা দিবস : ২৫ মার্চ
- বিশ্ব বর্ণবৈষম্য দিবস : ২১মার্চ
- আন্তর্জাতিক পানি দিবস : ২২ মার্চ
- আন্তজার্তিক আবহাওয়া দিবস : ২৩ মার্চ
- বিশ্ব ধরিত্রী দিবস : ২২ এপ্রিল
- বিশ্ব শরণার্থী দিবস : ২০ জুন
- আন্তর্জাতিক ডিম দিবস : অক্টোবর মাসের ২য় শুক্রবার
- আন্তর্জাতিক অভিবাসী দিবস : ১৮ ডিসেম্বর
- আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
- জাতীয় সড়ক দুর্ঘটনা দিবস : ২২ অক্টোবর।
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস : ৯ ডিসেম্বর।
- বিশ্ব ধূমপান বর্জন দিবস : ৩১ মে
- বিশ্ব মাদক বিরোধী দিবস : ২৬ জুন
- বিশ্ব জনসংখ্যা দিবস : ১১ জুলাই
- ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে : ২৩ জুলাই
- বিশ্ব সাক্ষরতা দিবস : ৮ সেপ্টেম্বর
- আন্তজার্তিক গণতন্ত্র দিবস : ১৫ সেপ্ট
- আন্তর্জাতিক শান্তি দিবস : ২১ সেপ্টেম্বর
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর

i
ব্যাখ্যা (Explanation):
- টি-২০ বিশ্বকাপ ২০২৪ এর চ্যাম্পিয়ন ভারত
- ভারত দ্বিতীয় বার টি-২০ বিশ্বকাপ জিতেছে।
- ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়।

টি-২০ বিশ্বকাপ ২০২৪
• আয়োজনে : নবম
• সময়কাল : ১-২৯ জুন ২০২৪
• স্বাগতিক : যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
• ভেন্যু: ৯টি
• অংশগ্রহণকারী দল : ২০টি
• ম্যাচ : ৫৫টি
• খেলার ফরম্যাট : গ্রুপ পর্ব, সুপার ৮ ও নকআউট
• উদ্বোধনী ম্যাচ : যুক্তরাষ্ট্র-কানাডা (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্র)
• ফাইনাল ম্যাচ : কিংস্টন ওভাল, ব্রাইড টাউন, বার্বাডোস।

বিশ্বকাপের ২০ দল
- আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
- ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শীর্ষ ৮ দল ও ১৪ নভেম্বর ২০২২ আইসিসির র‍্যাংকিং তালিকার আরও দুটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে।
- এছাড়া আইসিসির আঞ্চলিক বাছাইপর্ব থেকে বাকি আট দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়।
- মূলপর্বে উত্তীর্ণ ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতি গ্রুপে পাঁচটি করে দল ।
- A : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র
- B : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
- C: ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি; আফগানিস্তান ও উগান্ডা
- D : দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল ।
- প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ৮ পর্বে উন্নীত হবে ।
i
ব্যাখ্যা (Explanation):
- ১৮ জুন ১৯১৪ অষ্ট্রিয়ার যুবরাজ ফার্ডিন্যান্ড আততায়ীর গুলিতে স্ত্রীসহ নিহত হওয়ার ১ মাস পর ২৮ জুলাই ১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
- ১১ নভেম্বর ১৯১৮ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় ।
- তবে ২৮ জুন ১৯১৯ ভার্সাই শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় ।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- আফ্রিকা তথা বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ।
- এর দৈর্ঘ্য ৬৬৯০ কি.মি.।
- নদীটি ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- এটি আফ্রিকার ১১টি দেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে।

- পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন।
- এটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে।

- পৃথিবীর গভীরতম নদী- কঙ্গো নদী।
i
ব্যাখ্যা (Explanation):
• সুইডেনের মুদ্রার নাম- সুইডিশ ক্রোনা
• আরও কিছু দেশের মুদ্রার নাম 
ইরাক - ইরাকি দিনার (Iraqi Dinar)
কুয়েত - কুয়েতি দিনার (Kuwaiti Dinar)
লিবিয়া - লিবিয়ান দিনার (Libyan Dinar)
জর্দান - জর্দানিয় দিনার (Jordanian Dinar)
তিউনিসিয়া - তিউনিসিয়ান দিনার (Tunisian Dinar)
i
ব্যাখ্যা (Explanation):
- হাইতি (Haiti) এর রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স।
- কেপটাউন: এটি দক্ষিণ আফ্রিকার একটি শহর।
- পোর্ট অব স্পেন: এটি ত্রিনিদাদ ও টোবাগোর রাজধানী।
- হারারে: এটি জিম্বাবুয়ের রাজধানী।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার ওপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে।
- আর পানি, ধান ও পার্ট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বুঝানো হয়েছে।
- রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম।
- আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
- ২৮ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে মন্ত্রিপরিষদ সভায় জাতীয় প্রতীক অনুমোদন করা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশে বেশি রেশম উৎপাদন হয় রাজশাহী অঞ্চলে।
- রাজশাহী দেশের সিংহভাগ রেশম পণ্য বা সিল্ক সুতা উৎপাদনের জন্য পরিচিত।
- এখানে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদর দপ্তরও অবস্থিত, যা রেশম শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

- রাজশাহী সিল্কের ইতিহাস প্রাচীন এবং এটি দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়।
- রাজশাহী অঞ্চলের আবহাওয়া রেশম চাষের জন্য অত্যন্ত অনুকূল, যা এই শিল্পের বিকাশে সহায়ক হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বা বিজয়।
- এর উচ্চতা ১২৩১ মিটার (৪,০৩৯ ফুট)।
- এটি বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত।
- অন্যদিকে, কিওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৩৫.৪৩ ফুট।
i
ব্যাখ্যা (Explanation):
- ছেঁড়া দ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের সর্বশেষ বিন্দু।
- দক্ষিণ দিকে এর পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই।
- সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন ১০০ থেকে ৫০০ বর্গমিটার আয়তনবিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে 'ছেঁড়াদিয়া' বা 'সিরাদিয়া' বলা হয়ে থাকে।
- অপশনে ছেঁড়া দ্বীপ না থাকায় উত্তর হিসেবে নেওয়া হয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ। 
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দু'জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে।
- তারা হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী, ২নং সেক্টর) এবং মোসাম্মৎ তারামন বেগম (গণবাহিনী, ১১নং সেক্টর)।
- ক্যাপ্টেন সেতারা বেগমকে ঐ সময় চিহ্নিত করা হলেও, তারামন বেগমকে দীর্ঘ ২৪ বছর পর ডিসেম্বর ১৯৯৫-এ চিহ্নিত করা হয়।
- ১৯ ডিসম্বের, ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তারামন বেগমকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।
i
ব্যাখ্যা (Explanation):
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেন ১৭ মার্চ, ১৯২০।
- শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালবাসা ছিল অপরিসীম।
- তাই তাঁর জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে 'জাতীয় শিশু দিবস' ঘোষণা করা হয়।
- এ জন্য প্রতি বছর ১৭ মার্চ 'বঙ্গবন্ধুর জন্মদিন' ও ‘জাতীয় শিশু দিবস' হিসেবে যথাযথ মর্যাদায় পালন করা হয়।

i
ব্যাখ্যা (Explanation):
- ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকর হলে হিন্দু জনগোষ্ঠী এর তীব্র প্রতিবাদ করে।
- তাদের বঙ্গভঙ্গ বিরোধী সংরাম এক সময় সহিংস আন্দোলনে রুপ নেয় ।
- হিন্দুদের প্রতিবাদের মুখে ১৯১১ সালের ডিসেম্বর মাসে সম্রাট পঞ্চম জর্জ ঐতিহাসিক দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদের কথা ঘোষণা করেন।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- Truth শব্দটির adjective  হলো True

অন্যদিকে, 
Truly: adverb , যা verb বা adjective কে modify করতে ব্যবহৃত হয়।
Truism: noun , যা সাধারণ সত্যকে বোঝায়।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0