বাংলা সাহিত্যে কোন কবি 'স্বভাব কবি' হিসেবে পরিচিত?

A অক্ষয় কুমার বাড়ল

B কামিনী রায়

C বিহারীলাল চক্রবর্তী

D গোবিন্দচন্দ্র দাস

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

- বাংলা সাহিত্যে গোবিন্দচন্দ্র দাস 'স্বভাব কবি' হিসেবে পরিচিত।
- প্রথাগত শিক্ষা বেশি না থাকলেও স্বতঃস্ফূর্তভাবে তিনি কবিতা রচনা করতেন বলে তাকে স্বভাব কবি বলা হয়। ভাওয়ালের এই চারণকবির কবিতায় নিসর্গ প্রেম ও পল্লীপ্রকৃতি অত্যন্ত সাবলীলভাবে ফুটে উঠেছে।
- তাঁর বিখ্যাত একটি পঙ্‌ক্তি হলো- "দিন ফুরায়ে যায়রে আমার/ দিন ফুরায়ে যায়/ মাঝের রবি ডুবছে সাঁঝে-দিনটা গেল বৃথা কাজে/ একপা কেবল পারে আছে, এক পা দিছি নায়।"

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- 'মগের মুলুক' (ব্যঙ্গকাব্য)
- 'প্রসূন'
- 'প্রেম ও ফুল'
- 'চন্দন'
- 'কুঙ্কুম'
- 'বৈজয়ন্তী'
- 'ফুলরেণু' ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions