When an object is a)heated, the molecules b)move faster, and the faster c)they move, the d)hot the object. 

A a. heated 

B  b. move faster 

C c. they move 

D  d. hot 

Solution

Correct Answer: Option D

Solution: 

আগে আসুন প্রথম অংশটি দেখি । প্রথম অংশের When এর পরে An object is heated অংশটি Present Indefinite এর; তাই কমা (,) এর পরেও 

The molecules move faster অংশটি Present Indefinite হবে । এ কারণে অপশন a) এবং b) তে কোন ভুল নেই । এখন পরবর্তী অংশটি বুঝার জন্য ছোট

বেলায় পড়া নিচের Example গুলি লক্ষ্য করুনঃ 

  The sooner, the better ...........

  The more you study, the more you learn. 

 লক্ষ্য করুন বাক্যাংশটি The + Comparative দিয়ে শুরু হয়েছে আর শেষও হয়েছে The + Comparative দিয়ে । এবার আসুন প্রশ্নের দ্বিতীয় অংশটি দেখি । 

সেখানে প্রথমে আছে The faster move অর্থাৎ এটি শুরু হয়েছে The + Comparative দিয়ে । তাই অপশন c) তে কোন ভুল নেই । এখন স্বাভাবিকভাবেই বাক্যাংশটি 

শেষও হবে The + Comparative দিয়ে । দেখুন d) অংশটিতে The hot the object -তে Hot আছে । কিন্তু নিয়ম অনুযায়ী Hot এর Comparative হিসেবে Hotter হবে । 

অর্থাৎ অপশন d) তে ভুল আছে । 

বাক্যের অর্থঃ কোনো বস্তুকে যখন উত্তপ্ত করা হয় তখন ঐ বস্তুর অণুগুলো আন্দোলিত হয় এবং অণুগুলো যত দ্রুত আন্দোলিত হয়, বস্তুটি তত বেশি উত্তপ্ত হয় ।  

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৪৭
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি গ্রামার
Adverb, Corrections.
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
জনসংখ্যা ও পরিবেশ:
ডেমোগ্রাফির মৌলিক ধারণা, জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার তত্ত্বসমূহ (ম্যালথাস ও অন্যান্য), পরিবেশের ওপর মানুষের প্রভাব এবং পরিবেশগত আন্দোলন
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৩
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
কারক ও বিভক্তি
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions