বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যচার্য' কার উপাধি?

A সাঈদ আহমদ

B সেলিম আল দীন

C আতাউর রহমান

D ড. ইনামুল হক

Solution

Correct Answer: Option B

সেলিম আল দীন (১৯৪৯-২০০৮):
- সেলিম আল দীন ১৮ আগষ্ট, ১৯৪৯ খ্রিষ্টাব্দে ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ।
- তিনি প্রথমে বিজ্ঞাপনী সংস্থা 'বিটপী'তে কপিরাইটার হিসেবে চাকরি জীবন শুরু করেন এবং ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন এবং আমৃত্যু এ বিভাগে কর্মরত ছিলেন।
- তিনি বাংলা নাট্য সাহিত্যে এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী এবং 'নাট্যাচার্য' হিসেবে খ্যাত।
- তাঁর শিল্পচিন্তার নাম ছিল 'কথানাট্য'।
- বাংলাদেশে 'গ্রাম থিয়েটার' এর প্রবর্তক সেলিম আল দীন।
- তিনি ১৯৮১-৮২ সালে নাট্য-নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথে নিয়ে সারাদেশে 'গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।
- তিনি 'ঢাকা থিয়েটার' এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
- তিনি 'বাংলা একাডেমি পুরস্কার' (১৯৮৪), 'একুশে পদক' (২০০৭), 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (১৯৯৩, ৯৬) পান।
- তিনি ১৪ জানুয়ারি, ২০০৮ খ্রিষ্টাব্দে ঢাকায় মারা যান।

• তাঁর উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ-
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য নাটক (১৯৭৩),
- জন্ডিস ও বিবিধ বেলুন (১৯৭৫),
- বাসন (১৯৮৫)
- কীর্তন খোলা (১৯৮৩) ,
- কেরামতমঙ্গল (১৯৮৮),
- প্রাচ্য (১৯৯৮),
- হাতহদাই (১৯৯৭),
- যৈবতী কন্যার মন (১৯৯৩),
- চাকা (১৯৯১),
- হরগজ (১৯৯২),
- একটি মারমা রূপকথা (১৯৯৫),
- বনপাংশুল (১৯৯৬),
- নিমজ্জন (২০০২),
- ধাবমান, স্বর্ণবোয়াল (২০০৭),
- ঊষা উৎসব ও স্বপ্নরমণীগণ (নৃত্যনাট্য, ২০০৭),
- পুত্র (২০০৮) ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions