‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?

A দৌলত কাজী

B মাগন ঠাকুর

C আব্দুল হাকিম 

D আলাওল

Solution

Correct Answer: Option D

- ইউসুফ গদার ফারসি ভাষার কাব্য 'তুহফ-ই নসাঈহ থেকে ১৬৬৪ সালে আরাকান রাজসভার মহাকবি আলাওল নীতিকাব্য 'তোহফা' নামে অনুবাদ করেন। 
- আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য রচনা করেন। 
- রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি কোরেশী মাগন ঠাকুর ‘চন্দ্রাবতী' কাব্য রচনা করেন। 
- মঙ্গলকাব্যের কবি সাবিরিদ খান ‘কালিকামঙ্গল' (বিদ্যাসুন্দর) কাব্য রচনা করেন।
- আলাওল আনুমানিক ১৬০৭ সালে চট্টগ্রামের হাটহাজারি থানার জোবরা গ্রামে মতান্তরে ফরিদপুরের ফতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করেন। 
- মাগন ঠাকুরের প্রেরণায় তিনি কাব্য রচনায় মনোনিবেশ করেন। 
তার রচিত কাব্যগ্রন্থগুলি হলো: 
- ‘পদ্মাবতী’,
- ‘সয়ফুলমুলুক-বদিউজ্জামাল’, 
- ‘সিকান্দারনামা’, 
- ‘হপ্তপয়কর’, 
- ‘তোহফা বা তত্ত্বোপদেশ’, 
- ‘রাগতালমালা’ এবং দৌলত কাজীর অসমাপ্ত 
- ‘সতীময়না-লোর-চন্দ্রানী’।
 ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা। এটি হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 69
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
মাইকেল মধুসূদন দত্ত, কায়কোবাদ, সেলিনা হোসেন, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সিকান্দার আবু জাফর।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৫
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫১
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৪৯ ও পরীক্ষা-৫০ এর সিলেবাস থেকে
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions