'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক?
সমাধান
সঠিক উত্তর: Option B
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।
যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় অনেক মাছ আছে? তাহলে উত্তর পাই- ‘পুকুরে। সুতরাং, এখানে ‘পুকুরে’ অধিকরণ কারক।
বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন: আমাদের পুকুরে অনেক মাছ আছে। এখানে বিশাল পুকুরের মাঝে কোনো এক অংশে মাছ আছে। তাই ‘পুকুর' ঐকদেশিক আধারাধিকরণ কারক।