'তিরিশ বসন্তের ফুল' কাব্যগ্রন্থটির রচয়িতাঃ

A হুমায়ুন আহমেদ

B আশরাফ সিদ্দিকী

C সৈয়দ মুজতবা আলী

D আল মাহমুদ

Solution

Correct Answer: Option B

- আশরাফ সিদ্দিকী (১ মার্চ ১৯২৭ - ১৯ মার্চ ২০২০) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, লোকগবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক।
- বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক, আশরাফ সিদ্দিকী তাদের একজন।
- তিনি পাঁচশ'র ও অধিক কবিতা রচনা করেছেন। গভীর গবেষণা করেছেন বাংলার লোকঐতিহ্য নিয়ে।
- তিনি একাধারে প্রবন্ধকার, ছোটগল্প লেখক, ঔপন্যাসিক, লোকসাহিত্যিক, এবং শিশু সাহিত্যিক।
- বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

তার রচিত গল্পগ্রন্থ:
- গলির ধারের ছেলেটি (১৯৮১),
- রাবেয়া আপা (১৯৬৫),
- শেষ নালিশ (১৯৯২) প্রভৃতি।

লোকসাহিত্য বিষয়ক গ্রন্থ:
- লোকসাহিত্য (১৯৬৪),
- শুভ নববর্ষ (১৯৭৭),
- লোকায়ত বাংলা (১৯৭৮),
- কিংবদন্তীর বাংলা (১৯৭৫),
- আবহমান বাংলা (১৯৮৭) প্রভৃতি।

উপন্যাস:
- আরশিনগর (১৯৮৮),
- শেষ কথা কে বলবে (১৯৮০),
- গুনীন (১৯৮৯)।

তাঁর রচিত সাহিত্যকর্ম- কাব্যগ্রন্থ:
- তালেব মাষ্টার ও অন্যান্য কবিতা (১৯৫০),
- বিষকন্যা (১৯৫৫),
- উত্তরের তারা,
- সাত ভাই চম্পা (১৯৫৩),
- বৃক্ষ দাও, ছায়া দাও (১৯৮৪),
তিরিশ বসন্তের ফুল
- দাঁড়াও পথিক বর (১৯৯০) ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions