নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ?

A মনমরা

B মনহড়া

C মনমাঝি

D পরাণপ্রিয়

Solution

Correct Answer: Option C

রূপক কর্মধারায়ঃ
- উপমান ও উপমেয়র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে রুপক কর্মধারয় সমাস বলে ।
- রূপক কর্মধারয় সমাসের লক্ষণীয় বিষয় - এক্ষেত্রে উপমান ও উপমেয় উভয় পদে সমাস হয় এবং উভয়ের অভেদ কল্পনা করা হয়।
যেমনঃ
» মনমাঝি = মন রুপ মাঝি
» ক্রোধানল = ক্রোধ রুপ অনল
» সংসারসাগর = সংসার রূপ সাগর
» যৌবনবন = যৌবন রূপ বন
» ক্ষুধানল = ক্ষুধা রূপ অনল
» শোকসাগর = শোক রূপ সাগর
» বিদ্যাসাগর = বিদ্যা রূপ সাগর
» শোকানল = শোক রূপ অনল
» সুখসাগর = সুখ রূপ সাগর
» মোহনিদ্রা = মোহ রূপ নিদ্রা
» জীবনস্রোত = জীবন রূপ স্রোত
» ভবনদী = ভব রূপ নদী
» কালস্রোত = কাল রূপ স্রোত
» হৃদয়মন্দির = হৃদয় রূপ মন্দির
» আনন্দসাগর = আনন্দ রুপ সাগর
» জীবনতরী = জীবন রূপ তরী
» জ্ঞানবৃক্ষ = জ্ঞান রূপ বৃক্ষ
» জীবনপ্রদীপ = জীবন রূপ প্রদীপ
» পরানপাখি = পরান রূপ পাখি
» বিদ্যাধন = বিদ্যা রুপ ধন
» চন্দ্রমুখ = চন্দ্র রুপ মুখ
» বিষাদসিন্ধু = বিষাদ রুপ সিন্ধু
» চিত্তচকোর = চিত্ত রূপ চকোর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-৮৩
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
গণিত
পরিমিতি- সরল ক্ষেত্র ও ঘনবস্তু, পরিসংখ্যান।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১৫
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
Cost Accounting: ভূমিকা (Introduction)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions