”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?

A রশীদ হায়দার

B জাহানারা ইমাম

C এম. আর আখতার মুকুল

D সেলিনা হোসেন

Solution

Correct Answer: Option C

- 'চরমপত্র ' খ্যাত এম আর আখতার মুকুলের আত্মকাহিনী ভিত্তিক উপন্যাস 'আমি বিজয় দেখেছি ' ।
- এটি মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর কাহিনীর আলোকে রচিত ।
- বইটির অংশ বিশেষ সাপ্তাহিক স্বদেশ পত্রিকায় ৭৭ টি সংখ্যায় 'চরমপত্রের স্মৃতিচারণ ' নামে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
- পরবর্তীতে পুস্তাকারে প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর ,১৯৮৫ সালে ।

- বইটির কালগত সীমা প্রকৃতপক্ষে ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর হলেও লেখক প্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করতেই ফিরে গেছেন ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে দেশ বিভাগ ,বায়ান্নর ভাষা আন্দোলন , যুক্তফ্রন্টের নির্বাচন ,আইয়ুব খানের সামরিক শাসন ,বাষট্টির ছাত্র আন্দোলন ,ছেষট্টির ছয় দফা , আগরতলা ষড়যন্ত্র মামলা , সত্তরের নির্বাচন ,পাকিস্তানি শাসকদের ক্ষমতা হস্তান্তরের টালবাহানা ,৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পুরো প্রেক্ষাপট ,একাত্তর সালে বামপন্থী রাজনীতিবিদদের আচরণ ও রাজনৈতিক আন্দোলন , ২৫ মার্চ থেকে বিজয় পর্যন্ত প্রতিটি ঘটনার নির্মোহ বিশ্লেষণ করেছেন ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions