আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে?

A ১৯৭০

B ১৯৭৩

C ১৯৭৬

D ১৯৭৫

Solution

Correct Answer: Option B

- আফগানিস্তানের শেষ রাজা মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালে ক্ষমতায় আসেন।
- ১৯৭৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯শ শতাব্দীতে আফগানিস্তান ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যে দ্বন্দ্বের কারণে একটি কৌশলগত মধ্যবর্তী রাষ্ট্রে পরিণত হয়।

- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধের পর, আফগানিস্তান যুক্তরাজ্যের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- ১৯৭৩ সালে সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে রাজার পতন ঘটে এবং প্রজাতন্ত্রের ঘোষণা করা হয়।
- ১৯৭০-এর দশকের শেষের দিকে দেশে একটি দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়।
- এই গৃহযুদ্ধে হস্তক্ষেপের উদ্দেশ্যে ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করে, যা সোভিয়েত-আফগান যুদ্ধের সূত্রপাত করে।
- ১৯৮৯ সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে সরে গেলে, দেশটিতে আবার গৃহযুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায়। 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions