পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৯:২ এবং ১৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ১২:৫ হবে। তাদের বর্তমান বয়স কত?

A পিতা ৬৩ বছর এবং পুত্র ১৪ বছর

B পিতা ৫৪ বছর এবং পুত্র ১২ বছর

C পিতা ৪৫ বছর এবং পুত্র ১০ বছর

D পিতা ৩৬ বছর এবং পুত্র ৮ বছর

Solution

Correct Answer: Option C

ধরি,
পিতার বর্তমান বয়স = x বছর
পুত্রের বর্তমান বয়স = y বছর

প্রথম অনুপাত থেকে,
x:y = 9:2
⟹ x/y = 9/2
⟹ 2x = 9y ........... (1)

১৫ বছর পর,
(x+15):(y+15) = 12:5
⟹ (x+15)/(y+15) = 12/5
⟹ 5(x+15) = 12(y+15)
⟹ 5x + 75 = 12y + 180
⟹ 5x - 12y = 105 ........ (2)

সমীকরণ (1) থেকে,
2x = 9y
⟹ x = 4.5y

এটি সমীকরণ (2)-তে বসালে,
5(4.5y) - 12y = 105
⟹ 22.5y - 12y = 105
⟹ 10.5y = 105
⟹ y = 10

y এর মান সমীকরণ (1)-এ বসালে,
2x = 9.10
⟹ 2x = 90
⟹ x = 45

সুতরাং,
পিতার বর্তমান বয়স = 45 বছর
পুত্রের বর্তমান বয়স = 10 বছর
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions