সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি হলে অপর যেকোন একটি কোণের মান কত?

A ৪০ ডিগ্রি

B ৪৫ ডিগ্রি

C ৫০ ডিগ্রি

D ৫৫ ডিগ্রি

Solution

Correct Answer: Option C

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান এবং সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয়ও সমান।

এখানে দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ = ৮০°।
অন্য যেকোন একটি কোণের মান বের করতে হবে। ২ টি ক্ষেত্র হতে পারে।

১ম ক্ষেত্র:
দেওয়া আছে, শীর্ষ কোণ = ৮০°
অন্য দুইটি কোণ সমান হবে। ধরি, সমান কোণদ্বয়ের প্রত্যেকটি = $x$
প্রশ্নমতে,
$x$ + $x$ + ৮০ = ১৮০
বা, ২$x$ = ১৮০ - ৮০
বা, ২$x$ = ১০০
বা, $x$ = ১০০ / ২
$\therefore x$ = ৫০°
সুতরাং, অপর একটি কোণের মান ৫০°

২য় ক্ষেত্র:
দেওয়া আছে, সমান সমান কোণগুলোর একটি = ৮০°
তাহলে অপর কোণটি হবে ৮০° (যেহেতু সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান)
তৃতীয় কোণটি হবে = ১৮০° - (৮০° + ৮০°) = ১৮০° - ১৬০° = ২০°
কিন্তু অপশনে ২০° বা ৮০° নেই। সুতরাং, প্রদত্ত প্রশ্নে ৮০° কে শীর্ষ কোণ বিবেচনা করে সমাধান করতে হবে যা ১ম ক্ষেত্রে দেখানো হয়েছে।
সঠিক উত্তর ৫০°

শর্টকাট টেকনিক:
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ দেওয়া থাকলে এবং সেই কোণটি যদি অপশনে না থাকে, তবে বুঝতে হবে দেওয়া কোণটি শীর্ষ কোণ।
সেক্ষেত্রে, অপর কোণ বের করার নিয়ম:
অপর একটি কোণ = (১৮০° - দেওয়া কোণটি) ÷ ২
= (১৮০° - ৮০°) ÷ ২
= ১০০° ÷ ২
= ৫০°
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions