'কাজলা দিদি' কবিতাটির রচয়িতা

A তারাপদ রায়

B অচিন্ত্যকুমার সেনগুপ্ত

C সুধীন্দ্রনাথ দত্ত

D যতীন্দ্রমোহন বাগচী

Solution

Correct Answer: Option D

'কাজলা দিদি' বাংলা শিশুসাহিত্যের একটি কালজয়ী কবিতা। এটি যতীন্দ্রমোহন বাগচী রচিত 'কাব্যমালঞ্চ' কাব্যগ্রন্থের অন্তর্গত। গ্রামবাংলার প্রকৃতি এবং দিদিহারা এক ছোট বোনের করুণ আকুতি এই কবিতার উপজীব্য।
- যতীন্দ্রমোহন বাগচী রবীন্দ্রনাথ পরবর্তী বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি। তিনি পল্লী-প্রীতি এবং গ্রামীণ জীবনের সুখ-দুঃখের চিত্রায়ণে বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। তাঁকে 'দুঃখবাদী কবি' নামেও অভিহিত করা হয়।
- রবীন্দ্র-যুগ এবং কল্লোল যুগের মধ্যবর্তী সময়ে যে কয়জন কবি নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছিলেন, তিনি তাঁদের অন্যতম।

• যতীন্দ্রমোহন বাগচী রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- লেখা (১৯০৬),
- রেখা (১৯১০),
- অপরাজিতা (১৯১৫),
- নাগকেশর (১৯১৭),
- বন্ধুর দান (১৯১৮),
- জাগরনী (১৯২২),
- নীহারিকা (১৯২৭),
- মহাভারতী (১৯৩৬) ইত্যাদি।

• বিখ্যাত কবিতা:
- কাজলা দিদি,
- অন্ধ বন্ধু,
- হাট।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions