- হাজী শরীয়তুল্লাহ (১৭৮১-১৮৪০) ছিলেন বিখ্যাত সংস্কার আন্দোলন বা ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা। - মাদারীপুর জেলার (তৎকালীন ফরিদপুর জেলা) শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামে এক দরিদ্র তালুকদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। - মক্কা থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি দেখতে পান মুসলমানদের মধ্যে অনৈসলামিক কুসংস্কার ও রীতিনীতি প্রবেশ করেছে। - মুসলমানদের কুসংস্কার ও অনাচার থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও সুন্নাহ নির্দেশিত পথে বা ‘ফরজ’ পালনের দিকে আহ্বান করার জন্যই এই আন্দোলনের সূত্রপাত। - ‘ফরজ’ বা অবশ্য পালনীয় কাজ থেকেই এই আন্দোলনের নামকরণ করা হয় ‘ফরায়েজী আন্দোলন’। - হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র মহসীনউদ্দীন দুদু মিঞা এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং আন্দোলনকে আরও শক্তিশালী করেন। - দুদু মিঞা নীলকর ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং কৃষকদের সংগঠিত করেছিলেন, যে কারণে এই আন্দোলন রাজনৈতিক রূপ লাভ করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।