সরাসরি মূল কন্টেন্টে যান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তা (১৩.০১.১৭)

৯৬ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)

গ্রিনিচ মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে । ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন । এর নকশা তৈরি করেন স্যার ক্রিষ্টোফার রেন । পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (GMT) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে । 

ব্যাখ্যা (Explanation)

আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে জিব্রাল্টার প্রণালী । আর, এই প্রণালী দেশ ভিত্তিক পৃথক করেছে মরক্কো ও স্পেনকে । অন্যদিকে, মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে এবং ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে । 

ব্যাখ্যা (Explanation)

-ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় ।

-কয়েক হাজার বছর আগেও এটি বরফে ঢাকা ছিল । 

-বরফের চাপে এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার হ্রদের সৃষ্টি করেছে । 

-উল্লেখ্য, ফিনল্যান্ডে ঘন সবুজ অরণ্য থাকায় বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং এগুলোকে প্রায় ফিল্যান্ডের 'সবুজ সোনা' নামে ডাকা হয় । 

ব্যাখ্যা (Explanation)

১৭৮৯ সালে ফরাসী বিপ্লব সংঘটিত হয় । এটি ছিল ফরাসি, ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা । এ বিপ্লবের সময় ফ্রান্সে নিরস্কুশ রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রা শুরু হয় এবং একই সাথে দেশের রোমান ক্যাথলিক চার্চ সকল গোঁড়ামি ত্যাগ করে নিজেকে পুনগঠন করতে বাধ্য হয় । 

ব্যাখ্যা (Explanation)

টমাস আলভা এডিসনের (যুক্তরাষ্ট্র) কয়েকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো- বৈদ্যুতিক বাতি, ফনোগ্রাফ, এবং সিনেমা প্রজেক্টর । 

ব্যাখ্যা (Explanation)

শেখ সাদী ফারসি ভাষার কবি ছিলেন । তিনি সাদি শিরাজি নামেও পরিচিত । মধ্যযুগের গুরুত্বপূর্ণ এ কবি ফারসিভাষী দেশের বাইরেও তিনি সমাদৃত । তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার এই কদর । উল্লেখ্য, তিনি ধ্রুপদি সাহিত্য ক্ষেত্রের জন্য বিখ্যাত । 

ব্যাখ্যা (Explanation)

'তাহরির স্কোয়ার' মিশরের রাজধানী কায়রোর ডাউন-টাউনে অবস্থিত একটি মিলনকেন্দ্র ও চত্ত্বর । এটি 'শহীদ চত্ত্বর' নামেও পরিচিত । 

ব্যাখ্যা (Explanation)

কনফুসিয়াস ছিলেন চীনা দার্শনিক(জন্ম, খ্রিষ্টপূর্ব ৫৫১ অব্দে এবং মৃত্যু, খ্রিষ্টপূর্ব ৪৭৯ অব্দে) । তিনি মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন । তার দর্শন ও রচনাবলি পূর্ব এশিয়ার জীবনদর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে । 

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)

হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে 'সিন্ধু সভ্যতা' হিসেবে পরিচিত । এ সভ্যতার নিদর্শন পাওয়া যায় পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব, রাজস্থান, গুজরাটের বিভিন্ন অংশ জুড়ে (খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত) । উল্লেখ্য, সিন্ধুনদের অববাহিকায় গড়ে উঠেছিল বলে এ সভ্যতার নাম হয় সিন্ধু সভ্যতা । 

ব্যাখ্যা (Explanation)

'বরেন্দ্র জাদুঘর' বা বরেন্দ্র গবেষণা জাদুঘর' (প্রতিষ্ঠা এপ্রিল ১৯১০) রাজশাহী জেলায় অবস্থিত । এটি দেশের প্রথম জাদুঘর । প্রত্ম সংগ্রহে সমৃদ্ধ এ জাদুঘরটি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনা করে । 

ব্যাখ্যা (Explanation)

ম্যানগ্রোভ বলতে উপকূলীয় বন বা জোয়ারভাটায় প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায় । এটি একটি আন্তপ্লাবিত জলাভূমি । যা বিভিন্ন স্তরের পারস্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন- পানি প্রবাহ, পলি, পুষ্টি উপাদান, জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত । লক্ষণীয়, বাংলাদেশে অবস্থিত ম্যানগ্রোভ বন (সুন্দরবন) পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত । 

ব্যাখ্যা (Explanation)

সিকিমের পর্বত (হিমালয় পর্বতমালা) থেকে বাংলাদেশের করতোয়া নদী উৎপত্তি হয়েছে, যা বিভিন্ন উপনদীর জলধারা বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত হয়েছে । 

ব্যাখ্যা (Explanation)

বাংলাদেশ ও বার্মা তথ্য মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ । এটি কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত, প্রলম্বিত খাঁড়ি সদৃশ ও মিয়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলকে বিভক্তকারী নদী । ১.৬১ কিমি থেকে ৩.২২ কিমি প্রস্থবিশিষ্ট এই নদী জোয়ারভাটা প্রবণ । 

ব্যাখ্যা (Explanation)

১৯৮৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় । যা ১৯৮৭ সালে এ তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু করার মধ্য দিয়ে তেলযুগে পদার্পন করে বাংলাদেশ । এটি সিলেট শহর থেকে প্রায় ২০ কিমি উত্তর-পূর্বে সিলেট-জয়ান্তিয়া সড়কের পাশ ঘেঁষে অবস্থিত । 

ব্যাখ্যা (Explanation)

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীতে । এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র । ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত এ বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৩ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে । 

ব্যাখ্যা (Explanation)

'সুলতানার স্বপ্ন' বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত একটি গ্রন্থ । তিনি এটি ইংরেজিতে 'Sultana's Dream' শিরোনামে লিখেছিলেন । এটি প্রকাশিত হয় মাদ্রাজের The Indian Ladies Magazine -এ । পরবর্তীতে এটি বাংলায় অনুদিত হয় । 

ব্যাখ্যা (Explanation)

'চট্রগ্রাম ইপিজেড' দেশের প্রথম EPZ । চট্রগ্রাম জেলার দক্ষিণে হালিশহরে অবস্থিত এ ইপিজেডটি ১৯৮৩ সালে কার্যক্রম শুরু করে । 

ব্যাখ্যা (Explanation)

ড. মাকসুদুল আলম পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন । ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন এ বিজ্ঞানী । 

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)

'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মোনায়েম সরকার । এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো
- বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপিরিকার্য (১৯৯১),
-ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪),
- মৃতুঞ্জয়ী মুজিব (১৯৯৫),
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০),
-বাঙালি ঐতিহ্য ভবিষ্যৎ (২০১০),
-বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা (২০১১) ইত্যাদি । 

ব্যাখ্যা (Explanation)

সাতছড়ি জাতীয় উদ্যান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত । বাংলাদেশের এই প্রাকৃতিক উদ্যানটি ১৯৭৪ খ্রিষ্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ/সংশোধন আইনের বলে ২৪৩ হেক্টর এলাকা নিয়ে ১৫ অক্টোবর ২০০৫ সালে প্রতিষ্ঠা করা হয় । লক্ষণীয়, এ উদ্যানে সাতটি পাহাড়ি ছড়া আছে, যা থেকে এর নামকরণ হয় সাতছড়ি । 

ব্যাখ্যা (Explanation)
- লালন ফকির ১৭৭২ সালে (১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে (মতান্তরে ভাঁড়রা গ্রাম, কুমারখালী, কুষ্টিয়া) জন্মগ্রহণ করেন ।
- তিনি ছিলেন বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক ।
- বহুমুখী প্রতিভার অধিকারী এই বাঙালি লালন সাঁই, লালন শাহ ও মহাত্না লালন নামেও পরিচিত ।
- তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করলে, তাকে বাউল সম্রাট হিসেবে আখ্যায়িত করা হয়।
ব্যাখ্যা (Explanation)

উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত । এটি নাটোরের মূল শহর থেকে প্রায় দুই কিমি উত্তরে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে দিঘাপতিয়ায় নির্মাণ করা হয়েছে । রাজা দয়ারাম এ গণভবনটি নির্মাণ করেন । বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়ের বাসভবন । 

ব্যাখ্যা (Explanation)

-প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর মধ্যে মিথেন (CH₄) ৮০-৯০%, ইথেন ১৩%, প্রোপেন ৩% ।
-এছাড়া বিউটেন, ইথিলিন ও নাটট্রোজেন কিছু পরিমাণে থাকে ।
-এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন (CH₄) ।
-আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫-৯৯% । 

ব্যাখ্যা (Explanation)

ইন্টারপ্রেটার মূলত একটি আনুবাদক প্রোগ্রাম । এর কাজ হলো হাই লেভেল ভাষায় লিখিত সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করা । এটা অনুবাদের কাজ করে এক লাইন, এক লাইন করে । ডিবাগিং ও টেষ্টিং এর ক্ষেত্রে দ্রুত কাজ করে । 

ব্যাখ্যা (Explanation)

প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার হলো UNIVAC -1 প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৫১-১৯৫৯) এর বৈশিষ্ট্যগুলো হলো ভ্যাকুয়াম টিউববিশিষ্ট ইলেক্ট্রনিক বর্তনীর বহুল ব্যবহার, ইনপুট বা আউটপুট ব্যবস্থার জন্য পাঞ্চকার্ডের ব্যবহার, বিশাল আকৃতির ও সহজে বহন অযোগ্য ইত্যাদি । 

ব্যাখ্যা (Explanation)

যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে সে সকল পদার্থকে চৌম্বক পদার্থ বলে । উপরিউক্ত পদার্থগুলোর মধ্যে শুধু কোবাল্টকেই চুম্বক আকর্ষণ করে । পারদ বিসমাথ, অ্যান্টিমনিকে চুম্বক আকর্ষণ করে না । 

ব্যাখ্যা (Explanation)
- স্কার্ভি রোগের প্রতিষেধক হলো ভিটামিন-C ।
- অর্থাৎ ভিটামিন-C এর অভাবে স্কার্ভি রোগ হয় ।
- ভিটামিন C এর রাসায়নিক নাম হলো, অ্যাসকরবিক এসিড ।
- টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারী, গরুর দুধ ইত্যাদিকে প্রচুর পরিমাণে ভিটামিন-C বিদ্যামান থাকে ।
ব্যাখ্যা (Explanation)
⇒ শ্বেতকণিকা বা White Blood Cell (WBC)-কে মানবদেহের ‘প্রহরী’ বা সৈনিক বলা হয়।
⇒ যখন কোনো রোগজীবাণু (যেমন: ব্যাকটেরিয়া বা ভাইরাস) শরীরে প্রবেশ করে, তখন শ্বেতকণিকা সেগুলোকে ধ্বংস করে শরীরকে রক্ষা করে।
⇒ শ্বেতকণিকা মূলত ‘ফ্যাগোসাইটোসিস’ (Phagocytosis) প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ বা ধ্বংস করে।
⇒ এটি দেহে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বা Immunity বৃদ্ধি করতেও সহায়তা করে।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)

আমরা জানি,অতিভুজ২=লম্ব২+ভূমি২
তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হবে
= √(৫২  - ৪২)  সে.মি. 

= √(২৫ - ১৬)  " 

= √ ৯ সেমি  = ৩ সেমি  

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।