Solution
Correct Answer: Option D
বাংলা ভাষায় যে অব্যয়সূচক শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন, পরিবর্ধন বা সংকোচন সাধন করে, তাকে উপসর্গ বলে। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি, যার মধ্যে একটি হলো ‘নির’।
প্রশ্নোলেল্লিখিত ‘গমন’, ‘দেশ’, ‘নয়’—এরূপ শব্দের আগে ‘নির’ উপসর্গ যোগ করলে নতুন শব্দ গঠিত হয়। প্রশ্নে প্রদত্ত ‘নির্দেশ’ শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায়: নির্ (উপসর্গ) + দেশ = নির্দেশ। এখানে মূল শব্দ 'দেশ'-এর পূর্বে 'নির্' উপসর্গ যুক্ত হয়ে অর্থের বিশেষ পরিবর্তন ঘটিয়েছে, যার অর্থ দাঁড়িয়েছে আজ্ঞা বা আদেশ।
অন্য অপশনগুলো উপসর্গযুক্ত নয়:
- কলম: এটি একটি মৌলিক বা বিদেশি (আরবি) শব্দ, কোনো উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত হয়নি।
- শিক্ষক: এটি প্রত্যয়সাধিত শব্দ (শিক্স + ণক/অক)।
- বন্ধু: এটিও প্রত্যয়সাধিত শব্দ (বন্ধ্ + উ)।
- বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার: খাটি বাংলা (২১টি), তৎসম বা সংস্কৃত (২০টি) এবং বিদেশি উপসর্গ (হিন্দি, ফারসি, আরবি, ইংরেজি)।
- উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা (অর্থ সৃষ্টির ক্ষমতা) আছে।
- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির্, দুর্, বি, সু—এগুলো তৎসম উপসর্গের উদাহরণ।
• উদাহরণ:
- প্র + হার = প্রহার (মারা)
- বি + হার = বিহার (ভ্রমণ)
- আ + হার = আহার (খাওয়া)
- উপ + হার = উপহার (পুরস্কার)
এখানে একই ‘হার’ শব্দের আগে ভিন্ন ভিন্ন উপসর্গ বসে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করেছে।
• ভুল অপশনগুলোর ব্যাখ্যা:
- কলম: ‘কলম’ শব্দটি আরবি ‘ক্বলম’ থেকে এসেছে। এটি নিজেই একটি পূর্ণ শব্দ, এর আগে কোনো শব্দাংশ যুক্ত হয়ে এটি গঠিত হয়নি।
- শিক্ষক: এটি ধাতু ও প্রত্যয় যোগে গঠিত কৃদন্ত পদ। এর গঠন: √শিক্স্ + ণক (অক)। এটি প্রত্যয়যুক্ত শব্দ, উপসর্গযুক্ত নয়।
- বন্ধু: এটিও ধাতু ও প্রত্যয় যোগে গঠিত। গঠন: √বন্ধ্ + উ। এটি প্রত্যয়যুক্ত শব্দ।
নোট: উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর আগে বসে, আর প্রত্যয় বসে শব্দ বা ধাতুর পরে। ব্যাকরণ ও অভিধান অনুসারে ‘নির্দেশ’ শব্দটিই সঠিক উপসর্গযুক্ত শব্দ।
পরীক্ষা-১৯
কোর্স নামঃ
টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
গণিত: বীজগণিত: সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, ধারা, সেট, ফাংশন ও ভেনচিত্র
বাংলা সাহিত্য: মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগ ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মুসলিম সাহিত্য সমাজের সাহিত্যিকগণ, শওকত ওসমান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
প্রবন্ধ রচনা:
'রাজবন্দীর জবানবন্দী': বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী' থেকে।
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১২
কোর্স নামঃ
সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা – ১
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন