সরাসরি মূল কন্টেন্টে যান

পায়রা বন্দর কর্তৃপক্ষ (অফিস সহায়ক) - ২০.০৫.২০২৩

৭৫ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
গিফেন দ্রব্য:
- এমন কিছু নিকৃষ্ঠ দ্রব্য আছে যেমন- মোটা চাল, মোটা কাপড়, প্রভৃতির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়।
- অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন এর নামানুসারে এসব ব্যতিক্রমধর্মী দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩
• মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি ।
• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%।
• জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন।
• পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০
• সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) ।
• গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১)
• মুদ্রাস্ফীতি : ৯.২৪%
• মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার।
• মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার।
• দারিদ্র্যের হার : ১৮.৭%
• চরম দারিদ্র্যের হার : ৫.৬০%
• স্বাক্ষরতার হার : ৭৬.৪%
• জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩%
• জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০%
• জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬%
• জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪%
• মোট ব্যাংক : ৬১টি
• ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি
• বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে।
• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি)
• বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)
ব্যাখ্যা (Explanation)
- আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন।
- তিনি ১৯১৫ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ Foundations of Economics Analysis.
- তিনি ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
ব্যাখ্যা (Explanation)
- কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে সে সব দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product - GDP) বলা হয়।
- একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।

ব্যাখ্যা (Explanation)
- হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করে।
- এক্ষেত্রে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা যা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ।
- ব্যবসা-বাণিজ্যের লেনদেন এবং আর্থিক অবস্থার হিসাব রাখা, মোটামুটি হিসাব-নিকাশ করা, বিশ্লেষণ করা এবং রিপোর্ট তৈরি করার ব্যবস্থাপনার বিষয়বস্তুকে হিসাব বিজ্ঞান বলা হয়।

ব্যাখ্যা (Explanation)
ধরি,
প্রশ্নের সংখ্যা = n
সে প্রথম ২০টি থেকে উত্তর করে ১৫ টি
অবশিষ্ট অংশ থেকে উত্তর করে (n-২০) × (১/৩)

প্রশ্নমতে,
⇒১৫ + (n- ২০)× (১/৩) = n এর ৫০%
⇒১৫ + (n- ২০) × (১/৩) = n /২
⇒(৪৫ + n  - ২০)/৩ = n /২
⇒(২৫ + n)/৩  = n /২
⇒৩n = ৫০ + ২n 
⇒৩n - ২n = ৫০ 
∴ n = ৫০
ব্যাখ্যা (Explanation)
ধরি, মূল বেতন = ১০০ টাকা

১০% কমানোর পর
বেতন = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

১০% বৃদ্ধিতে
বেতন = ৯০ + ৯০ এর ১০%
= ৯০ + ৯০ এর ১০/১০০
= ৯০ + ৯
= ৯৯

∴ ক্ষতি = (১০০ - ৯৯) = ১%
ব্যাখ্যা (Explanation)
(১৫/২)% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - (১৫/২) টাকা
=(২০০ - ১৫)/২
= ১৮৫/২ টাকা

১০% কমে,
ক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৯০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৯০)/১০০ = ১০৮ টাকা

বিক্রয়মূল্য বেশি (১০৮ - ১৮৫/২) টাকা
= (২১৬ - ১৮৫)/২
= ৩১/২ টাকা

বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ২)/৩১ টাকা
∴ বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩১ × ২)/৩১ = ২০০ টাকা।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে।

শর্তমতে,
৪২/(১৮ + ক ) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
⇒ ৩ক = ২৯৪ - ৫৪
⇒ ৩ক = ২৪০
∴ ক  =৮০ লিটার
ব্যাখ্যা (Explanation)
আসল P = ৪০০০ টাকা
মুনাফা I = (৫২৮০ - ৪০০০) টাকা
= ১২৮০ টাকা

সময় n = ৪ বছর
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
= (১২৮০ × ১০০)/(৪০০০ × ৪)
= ৮%

আবার
মুনাফা I = (৮৮০০ - ৪০০০) টাকা
= ৪৮০০ টাকা

আবার
n = I/Pr
= ৪৮০০/{৪০০০ × (৮/১০০)}
= ৪৮০০/৩২০
= ১৫ বছর

∴ আরো সময় লাগবে = (১৫ - ৪) বছর  = ১১ বছর
ব্যাখ্যা (Explanation)
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৭৬)/১২০ টাকা
= ৪৮০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য

পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
ব্যাখ্যা (Explanation)
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পূর্ন হয় ট্যাঙ্কের = ১/২ অংশ
পাম্প এবং লিক দ্বারা ১ ঘণ্টায় পূর্ন হয় ট্যাঙ্কের = ৩/৭ অংশ

লিক দ্বারা ১ ঘন্টায় খালি হয় ট্যাঙ্কের  = (১/২) - (৩/৭) অংশ
=  (৭ - ৬)/১৪ অংশ
= ১/১৪ অংশ

লিক দ্বারা ট্যাঙ্কের ১/১৪ অংশ খালি হয় ১ ঘণ্টায়
∴ লিক দ্বারা ট্যাঙ্কের ১(সম্পূর্ণ) অংশ খালি হয় (১× ১৪)/১ ঘণ্টায়
                                                     = ১৪ ঘণ্টায়
ব্যাখ্যা (Explanation)
1. যদি কোনো রেখা x-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 0° এবং m = = tan 0° = 0 অর্থাৎ x-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য (0)
2.  যদি কোনো রেখা y-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 90° এবং m = tan 90° = 0 অর্থাৎ y-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল সংজ্ঞায়িত নয় ।
3. দুইটি সরলরেখার ঢাল সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে।
4. দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল - 1 হবে অর্থাৎ m1 . m2 = - 1 হবে।
ব্যাখ্যা (Explanation)
- লিমিটেড কোম্পানিসমূহ মূলধন সংগ্রহের জন্য প্রাইমারি মার্কেটে শেয়ার অফার করে।
- সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেই শেয়ার ক্রয়ের জন্য আবেদন করেন, এ প্রক্রিয়াকে Initial Public Offering (IPO) বলে।
ব্যাখ্যা (Explanation)
পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে বিশ্বব্যাংক গঠিত:
- পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development, IBRD)
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association, IDA),
- International Finance Corporation (IFC),
- Multilateral Investment Guarantee Agency (MIGA),
- International Centre for Settlement of Investment Disputes (ICSID)।
ব্যাখ্যা (Explanation)
- বুড়িমারি স্থলবন্দর লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত।
- ১৯৮৮ সালে এটি চালু হয়।
- এ স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপালের সাথে স্থল পথে বাণিজ্য সম্পন্ন হয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
• ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম।
• তথ্য প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে ‘অনলাইন ব্যাংকিং'।
• E-banking-এর সমার্থক Internet Banking.
ব্যাখ্যা (Explanation)
• সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল—জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল' বা এনএসইজেড (National Special Economic Zone - NSEZ) ।
• এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে, যার আয়তন প্রায় ৩৩,৮০৫ একর। এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
ব্যাখ্যা (Explanation)
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি বৈধ চেকের মেয়াদ ৬ মাস। একটি চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে কার্যকর থাকে।
ব্যাখ্যা (Explanation)
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
ব্যাখ্যা (Explanation)
অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠান--
- অর্থনীতির জনক ও ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তা হলেন এডাম স্মিথ।
- আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে।
- পুঁজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক হলো মূল্য।
- বিশ্বের প্রথম ব্যাংকের নাম ব্যাংক অব শাস্ত্রী।
- বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় চীনে৷
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে যার নাম 'ব্যাংক অব ইংল্যান্ড' ।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের নাম ব্যাংক অব ভেনিস।
- ব্যাংক অব সুইডেন বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক।
- হিন্দুস্থান ব্যাংক উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক। হাবিব ব্যাংক লিঃ উপমহাদেশে প্রথম মুসলিম ব্যাংক
ব্যাখ্যা (Explanation)
- World Development Report বার্ষিক প্রকাশনাটি IBRD বা World Bank -এর ।  
- প্রতিবছর এই রিপোর্ট প্রকাশ করে। প্রথম রিপোর্ট প্রকাশ করে ১৯৭৮ সালে। 
- বিশ্ব ব্যাংকের এর অন্যান্য রিপোর্ট হল-Ease of Doing Business, Global Economic Prospects.
ব্যাখ্যা (Explanation)
- সৌদি আরব হল বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশ।
- ২০২৩ সালের অক্টোবর মাসের তথ্য অনুযায়ী, সৌদি আরব প্রতিদিন গড়ে ১২.৩ মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম উৎপাদন করে।
- এটি বিশ্বের মোট উৎপাদিত পেট্রোলিয়ামের প্রায় ১২.৫%।
ব্যাখ্যা (Explanation)
একমাত্র উত্তরা ইপিজেড কৃষিভিত্তিক ,যা উত্তর বঙ্গের নীলফামারীতে অবস্থিত । এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি ক্ষুদ্রতম সরকারি ইপিজেড।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
• কেন্দ্রীয় ব্যাংকের কাজ:
- নোট ও মুদ্রার প্রচলন করা।
- মুদ্রা মান ঠিক রাখা
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা
- ঋণ নিয়ন্ত্রণ করা ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা।
- সরকারকে পরামর্শ দেয়া।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।