- সমকোণী ত্রিভুজের একটি কোণ সবসময় ৯০° হয়, যাকে সমকোণ বলা হয়। - ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় ১৮০°। - যেহেতু একটি কোণ ৯০° হওয়ায়, বাকি দুই কোণের সমষ্টি হবে ৯০°। - তাই, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ ৯০°।
- তুরস্ক এমন একটি দেশ যা দুই মহাদেশে অবস্থিত—ইউরোপ এবং এশিয়া। - তুরস্কের অংশবিশেষ (ইস্তানবুল শহরের পশ্চিম প্রান্তসহ) ইউরোপ মহাদেশে এবং বাকি বৃহত্তর অংশ এশিয়া মহাদেশে অবস্থিত। - তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র। - এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা। - তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়। - ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।
অন্য অপশনগুলো: গ্রিস: শুধুমাত্র ইউরোপ মহাদেশে অবস্থিত। মিশর: আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে হলেও দুটি মহাদেশে অবস্থিত নয়। চীন: পুরোপুরি এশিয়া মহাদেশে অবস্থিত।
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। - সংবিধানের ৬৫(১) অনুযায়ী 'জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই সংবিধানের বিধানাবলি সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন- ক্ষমতা সংসদের উপর ন্যাস্ত থাকবে। - বাংলাদেশের জাতীয় সংসদ এককক্ষ বিশিষ্ট। - এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০ জন, - যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং - অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
- ১৭ই মার্চ, ১৯২০ সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - সাত বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনকের প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা হয় ১৯২৭ সালে। - বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ সীতানাথ একাডেমির (বা পাবলিক স্কুলে) তৃতীয় শ্রেণিতে ভর্তি করা হয় ১৯২৯ সালে। - মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু বেরীবেরি রোগে আক্রান্ত হন ১৯৩৪ সালে। - ১৯৩৭ সালে অসুস্থতার কারণে বঙ্গবন্ধুর লেখাপড়া বন্ধ ছিলো, আবার তা শুরু হয়। - ১৬ জানুয়ারি, ১৯৩৮ সালে বাংলার প্রধামন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। - ১৯৩৮ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি বেগম ফজিলাতুননেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। - ১৫ আগস্ট, ১৯৭৫ সালে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু স্বপরিবারে শহীদ হন।
- প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান অঙ্গ ও তিনি সরকার প্রধান। - বাংলাদেশ প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর হাতে। - জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। - বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি।
- এটি ছিল বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন। - ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠার সময় প্রথমবারের মতো উর্দু বনাম বাংলা বিতর্কটি উঠে আসে। - ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দিলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। - এই সংগঠন ভাষা আন্দোলনের প্রাথমিক পুস্তিকা প্রকাশ করে।
- ভাষা আন্দোলন ছিল বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা। - এই আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। - ভাষা আন্দোলনের সূচনা ১৯৪৭ সালে হলেও এটি চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।
- লালবাগ কেল্লা (আওরঙ্গবাদ দুর্গ) পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ। - মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নিমার্ণ কাজ অব্যাহত থাকে। - ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত (পরিবিবি) এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। - ১৮৪৪ সালে আওরঙ্গবাদ দুর্গের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
- বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) নিজস্ব আয়ে পরিচালিত একটি সেবামূলক রাষ্ট্রীয় গণপরিবহন সংস্থা। - ১৯৬১ সালে সড়ক পরিবহন কর্পোরেশন অধ্যাদেশ নম্বর ৭ মোতাবেক এটি প্রতিষ্ঠিত হয়। - যাত্রী ও পণ্য পরিবহন সেবার পাশাপাশি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন দক্ষ চালক ও কারিগর তৈরিসহ দক্ষ জনশক্তি সৃষ্টিতে এ সংস্থাটি ইতিবাচক ভূমিকা পালন করছে।
- FAO এর পূর্ণরূপ Food and Agricultural Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।জাতিসংঘের অন্যতম মূলসংস্থা ECOSOC - এর তত্ত্বাবধানে ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কানাডার কুইবেকে এক সম্মেলনের মাধ্যমে এটি প্রতিষ্ঠা লাভ করে।
- ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষ মর্যাদা লাভ করে।
- নবগঠিত জাতিসংঘের বিশেষ তত্ত্বাবধানে এই সংস্থা গঠনের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ক্ষুধা নির্মুল করা এবং সবাইকে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা।
- সদস্য সংখ্যা - ১৯৪টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ ১৯৫টি সদস্য নিয়ে গঠিত।
- আয়োজনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর । - বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় ৫ অক্টোবর ২০২৩; ইল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) - বিশ্বকাপের সময়কাল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ । - বিশ্বকাপের স্বাগতিক ভারত । - অংশ গ্রহণকারী দেশ ১০টি । মোট ভেন্যু ১০টি । ম্যাচ ৪৮টি । - বিশ্বকাপের ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) । - ২ এপ্রিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয় । - লোগোর নাম দেওয়া হয়, নাভারাসা । সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ,৯। আর রাসা অর্থ আবেগ ।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। - তিনি টুর্নামেন্টে ১১ ম্যাচে ১৩৭.২৭ গড়ে ৭৬৫ রান করেন, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। - তিনি ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান করেন।
- এ বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে (৬ষ্ঠ বার)। তারা ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটের ব্যবধানে জয়লাভ করে।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)। - সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)। - সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক। - সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)। - সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- ঢাকায় ১৯৭৯ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (CIRDAP) প্রতিষ্ঠিত হয়েছিল। - CIRDAP এর সদর দপ্তর ঢাকার চামেলি হাউজে অবস্থিত। - এশিয়ার ১৫টি দেশ CIRDAP এর সদস্য, যথা- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, আফগানিস্তান, মায়ানমার, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, লাওস এবং ফিজি। - CIRDAP এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ছয়টি দেশ। - CIRDAP এর বর্তমান মহাপরিচালক থাইল্যান্ডের চেরদসাক ভিরাপা। - CIRDAP এর উপ-আঞ্চলিক অফিস (SOCSEA) ১৯৯৭ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিষ্ঠা করা হয়েছিল।
- উত্তরা গণভবন বা দিঘাপটিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান । - এটি বর্তমানে নাটোর জেলায় অবস্থিত ।বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলের সচিবালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে । - রাজা দয়ারাম রায় ১৭৪৩ সালে এটি নির্মাণ করেন । - ১৮৯৭ সালের ভূমিকম্পে এর ব্যাপক ক্ষতিসাধন হলে রাজা প্রমদনাথ এটি পুনঃনির্মাণ করেন । - পূর্ববঙ্গের গভর্নর মোনায়েম খানের নির্দেশে ১৯৬৭ সালে এটি গভর্নরের বাসভবনে পরিণত হয় । - বাংলাদেশ স্বাধীন হলে ৯ ফেব্রুয়ারি ,১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামকরণ করেন উত্তরা গণভবন ।
- ভাষার মূল উপকরণ : বাক্য - ভাষার মূল উপাদান : ধ্বনি - ভাষার বৃহত্তম একক : বাক্য - ভাষার ক্ষুদ্রতম একক : ধ্বনি - বাক্যের মৌলিক উপাদান : শব্দ - বাক্যের মূল উপাদান : শব্দ - বাক্যের মূল উপকরণ : শব্দ - বাক্যের ক্ষুদ্রতম একক : শব্দ, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দকে পদ বলে। - শব্দের মূল উপাদান : ধ্বনি - শব্দের মূল উপকরণ : ধ্বনি - শব্দের ক্ষুদ্রতম একক : ধ্বনি
- বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে। - বাক্যের ক্রিয়াকে 'কে/কারা' দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায়। - যেমন: আমার যাওয়া হয়নি। এখানে যদি প্রশ্ন করা হয়- কার যাওয়া হয়নি? তাহলে উত্তর পাই- আমার। - সুতরাং, 'আমার' কর্তৃকারক এবং এর সাথে ৬ষ্ঠী বিভক্তি যুক্ত হওয়ায় এটি কর্তৃকারকে ৬ষ্ঠী বিভক্তি।
- একক, অভিন্ন ও অদ্বিতীয় অর্থ: অনন্য। - ‘অপরাপর ব্যক্তি বা বস্তু’ এক কথায় বলে: অন্যান্য।
কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশঃ • ভোজন করার ইচ্ছা- বুভুক্ষা • যুদ্ধ থেকে যে বীর পালায় না- সংশপ্তক • দিনে একবার আহার করে যে- একাহারী • উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন • যে নারী বীর- বীরাঙ্গনা।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।