৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন- ২০১০ (সহকারী শিক্ষক, সমমান) - ১১.১২.২০১০ (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- পল্লী উন্নয়ন একাডেমি (ইংরেজি: Rural Development Academy বা RDA) বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত প্রশিক্ষণ, গবেষণা এবং গবেষণা কর্মের একটি বিশেষায়িত পল্লি উন্নয়ন সংস্থা।
i
ব্যাখ্যা (Explanation):
- গোবি মরুভূমি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি।
- এই মরুভূমি চীন এবং মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে রয়েছে।
- গোবি মরুভূমির আয়তন ১২,৯৫,০০০ বর্গ কিলোমিটার।
i
ব্যাখ্যা (Explanation):
বিভিন্ন জেলার পূর্ব ও বর্তমান নামঃ
» ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর
» চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ
» মুজিবনগর জেলার পূর্ব নাম ===> বৈদ্যনাথতলা
» খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ
» সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ
» যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ
» বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ
» ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ
» ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ
» বরিশাল জেলার পূর্ব নাম ===> ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
» নোয়াখালী জেলার পূর্ব নাম ===> সুধারাম/ভুলুয়া
» কুমিল্লা জেলার পূর্ব নাম ===> ত্রিপুরা
» কুষ্টিয়া জেলার পূর্ব নাম ===> নদীয়া
» ফেনী জেলার পূর্ব নাম ===> শমসের নগর
» কক্সবাজার জেলার পূর্ব নাম ===> ফালকিং
» জামালপুর জেলার পূর্ব নাম ===> সিংহজানী
i
ব্যাখ্যা (Explanation):
- তিতাস দেশের ৪৭০তম উপজেলা।
- এটি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত।
- বর্তমানে দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি।
- ৪৯২তম উপজেলা হলো হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ।
i
ব্যাখ্যা (Explanation):
- ADB ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৬৮।
- বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (১০ম)।
- এডিবি'র প্রেসিডেন্ট অঘোষিতভাবে জাপান থেকে নির্বাচিত হয়ে থাকে।
- ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর সদরদপ্তরও অবস্থিত।
i
ব্যাখ্যা (Explanation):
• আফগানিস্তান - আফগানি
• আর্জেন্টিনা - পেসো
• অস্ট্রেলিয়া - ডলার
• বেলজিয়াম - ইউরো
• ব্রাজিল - রিয়েল
• কানাডা - ডলার
• চীন - ইউয়ান
• ফ্রান্স - ইউরো
• জার্মানি - ইউরো
• ভারত - রুপি
• ইন্দোনেশিয়া - রুপিয়াহ
• ইতালি - ইউরো
• জাপান - ইয়েন
• মেক্সিকো - পেসো
• রাশিয়া - রুবল
• যুক্তরাজ্য - পাউন্ড
• যুক্তরাষ্ট্র - ডলার
• নেদারল্যান্ড - ইউরো
i
ব্যাখ্যা (Explanation):
- ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।
- ২০২১ সালের নভেম্বর থেকে মুসলিম বিশ্বের বৃহত্তম এই সংগঠনটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
i
ব্যাখ্যা (Explanation):
- সর্বপ্রথম ১৬১০ সালে মোগল সুবেদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তরিত করেন।
- সে সময় তিনি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
i
ব্যাখ্যা (Explanation):

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- ব্রিটেন বা যুক্তরাজ্যের কোন লিখিত সংবিধান নেই ।
- ব্রিটেন বা যুক্তরাজ্যের শাসনতন্ত্রের বাইবেল নামে অভিহিত করা হয় 'ম্যাগনাকার্টাকে ।
- এটি স্বাক্ষরিত হয় ১২১৫ সালে ।
- যুক্তরাজ্যের আইনসভার নাম 'পার্লামেন্ট '। এটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ।
i
ব্যাখ্যা (Explanation):
- পশ্চিম আফ্রিকার রাষ্ট্র সিয়েরালিওন গৃহযুদ্ধ করে ১৯৯৯ সালে জাতিসংঘ শান্তিবাহিনী প্রেরণ করে। এতে প্রায় ৫,৩০০ জন সেনা অংশগ্রহণ।
- বাংলাদেশি সেনাদের অক্লান্ত পরিশ্রমে দেশটিতে গৃহযুদ্ধ বন্ধ হয়।
- শোলে তৎকালীন প্রেসিডেন্ট আহমেদ তেজান কাব্বা বাঙালি সেনাদের স্বীকৃতি স্বরূপ ২০০২ সালের ১২ ডিসেম্বর বাংলাকে সিয়েরা লিওনের অন্যতম সরকারি ভাষা হিসেবে ঘোষণা দেন
i
ব্যাখ্যা (Explanation):
- সিংহলিজ শব্দ 'সিডর' এর অর্থ চোখ
- সাগরে উৎপন্ন তীব্রতাসম্পন্ন ঘূর্ণিঝড় হলো সিডর।
- ৯ নভেম্বর ২০০৭ সালে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় এর উৎপত্তি ঘটে, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ১৫ নভেম্বর, ২০০৭ সালে বাংলাদেশের সমুদ্র উপকূলে বৃহত্তর খুলনা ও পটুয়াখালী অঞ্চলে আঘাত হানে।
- বাংলাদেশের উপকূলীয় ২২টি জেলা সিডরে আক্রান্ত হয় এবং প্রায় ১০ হাজার লোক নিহত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
- United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) ৪ নভেম্বর, ১৯৪৬ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- এটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ সংগঠন।
- ১৯৪ সদস্যের এই সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর সহযোগী সংস্থ ১২টি।

সর্বশেষ আপডেটঃ ০২ অক্টোবর, ২০২৩
i
ব্যাখ্যা (Explanation):
✔ স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল মস্তিষ্ক।একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন ১.৩৬ কেজি।
✔ মস্তিষ্কের আবরণীর নাম মেনিনমেস।
২৪ বছর বয়সে মানুষের বুদ্ধির বিকাশ সম্পন্ন হয়
✔ স্নায়ু কোষের এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রথমবারের মতো জাতীয়ভাবে কৃষি দিবস পালিত হয় ২০০৮ সালের ১ অগ্রহায়ণ, ১৫ নভেম্বর।
- জাতীয় কৃষি দিবসের প্রতিপাদ্য ছিল ‘কৃষিই সমৃদ্ধি।
- প্রতিবছর পহেলা অগ্রহায়ণ এ জাতীয় কৃষি দিবস পালন হয়।
i
ব্যাখ্যা (Explanation):
কিছু গুরুত্তপুর্ণ দিবসঃ
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস : ১৩ অক্টোবর
- আন্তর্জাতিক অহিংস দিবস : ২ অক্টোবর
বিশ্ব শিক্ষক দিবস : ৫ অক্টোবর
- বিশ্ব প্রাণী দিবস : ৪ অক্টোবর
- The International Day of Forests : 21 March
- বিশ্ব খাদ্য দিবস : ১৬ অক্টোবর
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস : ১০ ডিসেম্বর
- জাতীয় VAT দিবস : ১০ ডিসেম্বর
i
ব্যাখ্যা (Explanation):
- ড. সুফিয়া আহমেদ বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ।
- তিনি ১৯৯৪ সালে বাংলাদেশের প্রথম নারী হিসেবে জাতীয় অধ্যাপক নির্বাচিত হন। 
i
ব্যাখ্যা (Explanation):
- জাতীয় স্মৃতিসৌধ বা সম্মিলিত প্রয়াস ঢাকার সাভার উপজেলার নবীনগরে অবস্থিত।
- স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে।
- উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার, ফলকের সংখ্যা ৭টি।
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
i
ব্যাখ্যা (Explanation):
- ১০ এপ্রিল, ১৯৭১ মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪ টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে, পুরো দেশকে ১১টি সেক্টরে ও ৬৪ টি সাব সেক্টরে ভাগ করে।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ- কর্মকর্তা মিলে ১০ নং সেক্টর গঠন করেন। এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না। এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনায় পরিচালিত হত।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
বর্তমান প্রধানমন্ত্রী হলেন অস্ট্রেলিয়ান লেবার পার্টির অ্যান্টনি আলবেনিজ।
তিনি ২৩ মে ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন।
i
ব্যাখ্যা (Explanation):
- কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে।
- CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়
- ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন।
- CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা:
1. Arithmetic Logic Unit (ALU),
2. Control Unit 
3. Register.
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে
- বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
i
ব্যাখ্যা (Explanation):
-বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ও একমাত্র দ্বীপ জেলা ভোলা।
-এই জেলার অন্তর্গত মনপুরা দ্বীপে পর্তুগিজরা বসবাস করত । -এর পূর্বনাম দক্ষিণ শাহবাজপুর ।
- ভোলার আদি নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।  
-১৮৪৫ সালে ভোলা নোয়াখালী জেলার অধীনে মহকুমা হিসেবে স্বীকৃতি পেয়েছিল।
- ১৯৮৪ সালে ভোলা মহকুমা স্বতন্ত্র জেলা হিসেবে উন্নীত হয় এবং ভোলা জেলা শহর হিসেবে মর্যাদা পায়।
i
ব্যাখ্যা (Explanation):
- অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনযায়ী, বাংলাদেশে জ্বালানির ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের উৎসসমূহ - প্রাকৃতিক গ্যাস, (৪৯.০৭ শতাংশ), ফার্নেস অয়েল (২৬.৯৫ শতাংশ), ডিজেল(৫.৪৯ শতাংশ), কয়লা(১১.৪৬ শতাংশ), পানি(১.১ শতাংশ) এবং নবায়নযোগ্য জ্বালানি(২.০৮ শতাংশ)। 
i
ব্যাখ্যা (Explanation):
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী এর ভৌগোলিক অবস্থান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের কানাক্কাল প্রদেশের সমুদ্র সৈকতের নিকটে এবং আইডা পর্বতের নিচে দার্দানেলিসের দক্ষিণ পশ্চিমে।
-  গ্রিস এবং ট্রয়ের মধ্যকার ট্রোজান যুদ্ধের জন্য এই নগরী বিখ্যাত।
-  বর্তমানে ট্রয় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম।
- হোমারের ইলিয়াডে যে ট্রয়ের উল্লেখ রয়েছে সেটিকেই এখন ট্রয় নামে আখ্যায়িত করা হয়। 
- ১৯৯৮ সালে ট্রয় নামক এই প্রত্নতাত্ত্বিক নির্দশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়।
i
ব্যাখ্যা (Explanation):
৪৫০ এর ২২%
= ৪৫০ × ২২/১০০
= ৯৯
i
ব্যাখ্যা (Explanation):
মনে করি,
চতুর্থ সমানুপাতিক = x

আমরা জানি,
১ম : ২য় = ৩য় : ৪র্থ
বা, ৪/(৯/২) = ২/x
বা, (৪ × ২)/৯ = ২/x
বা, ৮x = ১৮
বা, x = ১৮/৮
∴ x = ৯/৪ = ২(১/৪)
i
ব্যাখ্যা (Explanation):
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।

এখানে,
√(১৬/৯) = √(৪/৩) = ৪/৩

√(৪/২) = √(২/২) = ২/√২ = √২

√(৪৯) = √৭ = ৭

i
ব্যাখ্যা (Explanation):
সুদ, I = ৮০০ - ৫০০ = ৩০০ টাকা
সুদের হার, r = ৬%
আসল, P = ৫০০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, n = I/Pr
বা, n = (৩০০ × ১০০)/(৫০০ × ৬)
∴ n = ১০ বছর

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
সঠিক উত্তর হল (খ) (১০০ × সুদ)/( সময় × আসল)।

অন্যান্য বিকল্পগুলি ভুল।

(ক) (আসল × সময়)/১০০ সূত্রটি সুদের পরিমাণ নির্ণয়ের সূত্র।
(গ) (১০০ × সুদাসল)/( সময় × হার) সূত্রটি অর্থের সময় মূল্য নির্ণয়ের সূত্র।
(ঘ) (আসল সুদের হার × আসল × সময়)/১০০ সূত্রটি ভুল। এই সূত্রে, আসল সুদের হার কথাটি উল্লেখ করা হয়েছে। এটি ভুল। সুদের হারের সাথে আসলের কোনো সম্পর্ক নেই।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0