-গত ১৩ ডিসেম্বর, ২০২৩ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় ভুটান। - বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) ৪৫টি
● জাতিসংঘ সর্বপ্রথম LDC তালিকা প্রকাশ করে- ১৯৭১ সালে।
● বাংলাদেশ LDC তে অন্তর্ভুক্ত হয়- ১৯৭৫ সালে।
● ECOSOC'র সুপারিশে বাংলাশে চুড়ান্তভাবে LDC'র তালিকায় গৃহীত হয়-১৯৭৬ সালে।
● বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়- ২০১৫ সালের ১ জুলাই।
● স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার প্রাথমিক যোগ্যতা অর্জন করে- ১৫ মার্চ ২০১৮ সালে। ● CDP এর হিসাব অনুযায়ী বাংলাদেশ ২০২৪ সালে LDC থেকে পুরোপুরি বের হয়ে যাবার কথা ছিল। কিন্তু করোনার কারণে ২০২৪ এর পরিবর্তে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ LDC থেকে বের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে
- Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) বেলজিয়াম ভিত্তিক পরিচালিত আন্তর্জাতিক লেনদেনের নিরাপদ কোড। - SWIFT কোড ৮ থেকে ১১ ডিজিটের হয়ে থাকে। - বিদেশি কোন ব্যাংকের সাথে লেনদেন করতে হলে SWIFT Code এর মাধ্যমে করতে হয়।
- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)। - ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়। - আরেক ফাল্গুন উপন্যাসের চরিত্রসমূহ: মুমিন, আসাদ, রসুল, সালমা ।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০), - 'তৃষ্ণা' (১৯৬২), - ‘হাজার বছর ধরে' (১৯৬৪), - ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)। - ‘আরেক ফাল্গুন' (১৯৬৮), - ‘বরফ গলা নদী’ (১৯৬৯) - ‘আর কত দিন’ (১৯৭০), - ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ ফিজি, এটি মেলোনেশিয়ার দেশ। ফিজির রাজধানী সুভা। মেলোনেশিয়ান দেশসমূহ : সলোমন দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, ফিজি,। ২৬ জানুয়ারি, ১৯৭২ সালে ফিজি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫।
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২।
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- মঙ্গলগ্রহ পৃথিবীর নিকটতম প্রতিবেশী। - সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কি.মি.। এর ব্যাস ৬, ৭৮৭ কি.মি.। - সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহের সময় লাগে ৬৮৭ দিন। - মঙ্গল গ্রহে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে। - মঙ্গল গ্রহকে লাল গ্রহ আর পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
- থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিকে গলগন্ড রোগ বলে। - সাধারণত আয়োডিনের ঘাটতির কারণে এ রোগ হয়। - গলগন্ড রোগ নির্ণয় ও সারাতে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে মাতৃভাষা করার দাবিতে পাকিস্তানি সরকারের ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করে। - মিছিলে পুলিশের গুলিতে আত্মহুতি দেয় বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ। রক্তাক্ত সেই স্মৃতিময় দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী পালিত হয়। ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। - ১৭ নভেম্বর, ১৯৯৯ সালে ইউনেস্কো ৩০তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। - ২০০০ সালে বিশ্বের ১৮৮টি দেশ প্রথমবারের মতো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালন করে। - ইউনেস্কোর পর জাতিসংঘ ৫ ডিসেম্বর, ২০০৮ সালে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- ১৯১৬ সালে পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্বে যে মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বের বৈজ্ঞানিক অনুমান প্রকাশ করেছিলেন, প্রায় এক হাজার বিজ্ঞানীর একটি দল দীর্ঘ গবেষণা-পর্যবেক্ষণ শেষে তা প্রত্যক্ষভাবে সত্য বলে প্রমাণ করেন। - বিজ্ঞানীদের এই দলের অন্যতম সদস্য বাংলাদেশের বরগুনা জেলার সন্তান দীপংকর তালুকদার।
- ২০১৬ সালে ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ বলে টেস্ট সেঞ্চুরি (১৪৫ রান) করেন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
- ১৯২২ সালে ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং এবং চার্লস এইচ বেস্ট ডায়বেটিসের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন আবিষ্কার করেন। - অন্যদিকে, পেনিসিলিন এক ধরনের এন্টিবায়োটিক, যা পেনিসিলিয়াম ছত্রাক থেকে আবিষ্কৃত হয়। - ২৮ সেপ্টেম্বর, ১৯২৮ সালে অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। - মার্চ, ১৯৪২ সালে মানুষের শরীরের উপযোগী হিসেবে পেনিসিলিন তৈরি করেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ প্রাণরসায়নবিদ আর্নেস্ট চেইন। - এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহিদদের স্মরণে ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার স্থাপিত হয়। - এর নকশাকার ছিলেন বদরুল আলম। - এটি উদ্বোধন করেন শহিদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। - বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারটি ঢাকা মেডিকেল কলেজ এর বহিঃপ্রাঙ্গণে অবস্থিত। - ১৯৫৬ সালে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং ১৯৫৭ সালে শিল্পী হামিদুর রহমান এটি নির্মাণ করেন। এর উচ্চতা ৪৬ ফুট। - ১৯৬৩ সালে শহিদ আবুল বরকতের মাতা হাসিনা বেগম উদ্বোধন করেন। - ১৯৭১ সালে যুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে গেলে ১৯৭২ সালে পুনর্নির্মাণ করা হয়।
- সম্রাট আকবর বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ চালু করেন। - ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করা হয়। - সম্রাট আকবরের উপদেষ্টা আমীর ফতেউল্লাহ সিরাজী বাংলা সন প্রবর্তন করেন। - বাংলা সন চালু করার ব্যাপারে সম্রাট আকবর ১৫৮৪ সালে নির্দেশনা জারি করেন। - তবে এর কার্যকারিতা দেখানো হয় ১৫৫৬ থেকে। কারণ ঐদিনটি ছিল আকবরের সিংহাসন আরোহণের তারিখ।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- Hyper Text Mark-up Language এর সংক্ষিপ্ত রূপ হলো HTML, যা World Wide Web (www) ব্রাউজের তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। - এটি সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত। - World Wide Web (www) ফাইল তৈরি করতে HTML ব্যবহার করা হয়।
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।
▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন। ↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।
★ বর্তমান চলমান কোর্স
১) ১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক ২) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা নতুন ৩) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা নতুন ৪) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান ৫) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস ৭) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের) ৮) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ) ৯) স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন ১০) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
➤ আপকামিং কোর্স ও রুটিন
✦ ১৯তম নিবন্ধন শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৬ষ্ঠ ব্যাচ)
◆ অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা — রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ English মাস্টার বই অনুসারে রুটিন — টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। ◆ ১৯তম নিবন্ধন — ইতিহাস ও প্রাণীবিজ্ঞান (স্কুল ও কলেজ পর্যায় আলাদা রুটিনে পরীক্ষা হবে)।