সরাসরি মূল কন্টেন্টে যান

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?

A) চিলেকোঠার সেপাই
B) আগুনের পরশমণি (সঠিক উত্তর)
C) একাত্তরের দিনগুলি
D) পায়ের আওয়াজ পাওয়া যায়
সমাধান

সঠিক উত্তর: Option B

আগুনের পরশমণি: এটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে অবরুদ্ধ ঢাকায় একটি পরিবারের টিকে থাকার লড়াই এবং ক্র্যাক প্লাটুনের গেরিলা অপারেশন চিত্রিত হয়েছে।

চিলেকোঠার সেপাই: এটি আখতারুজ্জামান ইলিয়াসের একটি কালজয়ী উপন্যাস, তবে এর মূল উপজীব্য বিষয় হলো ঊনসত্তরের গণঅভ্যুত্থান।

একাত্তরের দিনগুলি: এটি জাহানারা ইমামের লেখা একটি স্মৃতিকথামূলক ডায়েরি বা দিনলিপি। এটি মুক্তিযুদ্ধভিত্তিক হলেও সাহিত্যিক আঙ্গিকে এটি 'উপন্যাস' নয়।

পায়ের আওয়াজ পাওয়া যায়: এটি সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কাব্যনাট্য। এটিও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা, কিন্তু এটি উপন্যাস শ্রেণির অন্তর্ভুক্ত নয়।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
- আগুনের পরশমণি,
- অনিল বাগচির একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা ৪৫ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
সাধারণ জ্ঞান বাংলাদেশ:
মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৭ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
English:
Gender. Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- F
রুটিন দেখুন
Exam - 27 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
Bangla:
মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্যিক ও সাহিত্যকর্মঃ আবদুল হাকিম, আলাওল, এন্টনি ফিরিঙ্গি, কৃত্তিবাস ওঝা, কোরেশী মাগন ঠাকুর, কানাহরি দত্ত, গোবিন্দদাস, চণ্ডীদাস, চন্দ্রাবর্তী জ্ঞানদাস, দৌলত উজির বাহারাম খান, দৌলত কাজী ফকির গরিবুল্লাহ
Vocabulary (Synonym-Antonym, Spelling) - A
রুটিন দেখুন
রিসেন্ট জব শুলুশন্স সকল ফ্রি জব শুলুশন্স
কোর্স নাম: (ফ্রি) জব শুলুশন্স।
টপিকস:
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) - ৩০.১০.২০২৬