পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?

A নীলনদ

B ইয়াংসিকিয়াং

C হোয়াংহো

D অ্যামাজন

Solution

Correct Answer: Option A

নীলনদ শব্দটি এসেছে আরবি আন-নীল হতে। নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ। পূর্ব আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পর্যন্ত এর বিস্তৃতি। এটি বিশ্বের দীর্ঘতম নদ। পানি প্রবাহের দিক থেকে এটি দ্বিতীয়। নীলনদ উগান্ডার জিনজা থেকে উৎপত্তি হয়ে ৬৬৫০ কিলোমিটার (৪১৩০ মাইল) দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্যসাগরে সাথে মিলিত হয়েছে। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এটি অবস্থিত।

নীলের উপ-নদী: নীল নদের দুটি উপনদী আছে একটি শ্বেত নীল নদ আরেকটি নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। শ্বেত নীলের উৎপত্তি আফ্রিকার গ্রেট লেক থেকে আর নীলাভের উৎপত্তি ইথিওপিয়ার তানা লেক থেকে।
নীলের উৎপত্তি: নীল নদের সর্ব উত্তরের উৎপত্তি স্থল হল আফ্রিকার রুয়ান্ডা। আর বর্হিগামী উৎস হল উগান্ডার জিনজা। তারপর এটি ১১ টি দেশ তানজানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, কেনিয়া, কঙ্গো, ইরিত্রিয়া, ইথিওপিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

অন্যদিকে,
- পৃথিবীর প্রশস্ততম নদী- আমাজন। এটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে।
- পৃথিবীর গভীরতম নদী- কঙ্গো নদী।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৪৫
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
১) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট, ২) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, ৩) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাসমূহ।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
Full Model Test-3
কোর্স নামঃ স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন
টপিকসঃ
জেনারেল ও মেডিক্যাল পার্টের সম্পূর্ণ সিলেবাসের উপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট-৩
পরীক্ষা শুরুঃ ২৫ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়): বাংলা
টপিকসঃ
বাংলা সাহিত্য:
রচয়িতাদের জীবনী ও উল্লেখযোগ্য রচনাবলি: মীর মোশাররফ হোসেন, জসীম উদ্দীন, জীবনানন্দ দাশ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
পরীক্ষা শুরুঃ ৪ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions