১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যক কত?
সমাধান
সঠিক উত্তর: Option B
১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর তালিকা নিম্নরূপ:
\[৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১\]
এখানে মোট উপাত্তের সংখ্যা \(n = ৭\), যা একটি বিজোড় সংখ্যা।
আমরা জানি, উপাত্তের সংখ্যা বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো :
\[\text{মধ্যক} = \frac{n + ১}{২}\text{-তম পদ}\]
সূত্রে \(n\)-এর মান বসিয়ে পাই:
\[\text{মধ্যক} = \frac{৭ + ১}{২}\text{-তম পদ}\]
- বা, \(\frac{৮}{২}\)-তম পদ = ৪-তম পদ।
তালিকা থেকে দেখা যাচ্ছে যে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো সংখ্যাগুলোর মধ্যে ৪-তম পদটি হলো ১২ ।
সুতরাং, ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যক হলো ১২।
- সঠিক উত্তর: অপশন ২: ১২
সোর্সঃ খাইরুল বেসিক গণিত