২০১২ সালে ব্রাজিলের রিওডিজেনিরোতে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে SDG ধারণা প্রতিষ্ঠিত হয়। যা ২৫ সেপ্টেম্বর ২০১৫ UNGA-এর ৭০/১ রেজুল্যুশন নাম্বার অনুযায়ী অনুমোদিত হয়। SDG-এর স্কোর কিপার জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা UNDP। এতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।
১. দারিদ্র্য বিমোচন ২. ক্ষুধা মুক্তি ৩. সু স্বাস্থ্য ৪. মানসম্মত শিক্ষা ৫. লিঙ্গ সমতা ৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি ৮. কর্মসংস্হান ও অর্থনীতি ৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো ১০. বৈষম্য হ্রাস ১১. টেকসই নগর ও সম্প্রদায় ১২. পরিমিত ভোগ ১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ ১৪. টেকসই মহাসাগর ১৫. ভূমির টেকসই ব্যবহার ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।