সমসাময়িক বিশ্ব (1639 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (Economic Partnership Agreement) স্বাক্ষরিত হওয়ার তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ-জাপান সম্পর্ক এবং অন্যান্য দেশের স্বীকৃতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
  • জাপান বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১০ ফেব্রুয়ারি ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
  • বাংলাদেশ ও জাপান ২০০২ সালে দ্বিপাক্ষিক সম্পর্কের ত্রিশ বছর উদ্‌যাপন করে।
  • বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১) এবং দ্বিতীয় দেশ ভারত (৬ ডিসেম্বর ১৯৭১)
  • প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসেবে স্বীকৃতি দেয় সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২)
  • প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইরাক (৮ জুলাই ১৯৭২)
  • অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের স্বীকৃতি: নেপাল (১৬ জানুয়ারি ১৯৭২), মিশর (১৫ সেপ্টেম্বর ১৯৭৩), ইরান (২২ ফেব্রুয়ারি ১৯৭৪), চীন (৩১ আগস্ট ১৯৭৫) এবং সৌদি আরব (১৬ আগস্ট ১৯৭৫)।
  • উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয় ১৭ এপ্রিল ২০২৬ তারিখে।
- চলমান সংঘাত ও উত্তেজনার মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়।
- উল্লেখ্য, আন্তর্জাতিক মহলের নানামুখী আলোচনা ও মধ্যস্থতায় উভয় পক্ষ এই চুক্তিতে সম্মত হয় এবং নির্ধারিত তারিখে তা কার্যকর করে।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশ সরকারের দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের (MRT Line-1) সীমানা হলো কমলাপুর-বিমানবন্দর। এটি বাংলাদেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল রুট।

মেট্রোরেল সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য (এমআরটি লাইন-৬):
  • রুট: উত্তরা থেকে কমলাপুর (প্রথম পর্যায়ে উত্তরা-আগারগাঁও অংশ ২৮ ডিসেম্বর ২০২২ তারিখে উদ্বোধন হয়)।
  • অনুমোদন: একনেক সভায় ১৮ ডিসেম্বর ২০১২ এবং নির্মাণ কাজ শুরু হয় ২৬ জুন ২০১৬ তারিখে।
  • উন্নয়ন সহযোগী: জাইকা (JICA), জাপান।
  • মালিকানা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)।
  • দৈর্ঘ্য ও স্টেশন: ২১.২৬ কিলোমিটার এবং স্টেশন সংখ্যা ১৭ টি।
  • সক্ষমতা: ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৫ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে।
  • প্রথম নারী চালক: মরিয়ম আফিজা
  • পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু হয় লন্ডন শহরে ১৮৬৩ সালে
  • মেট্রোরেল চালু উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকার স্মারক নোট মুদ্রণ করেছে।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান রাজধানী শ্রী বিজয় পুরম
- ভারত সরকার সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে 'শ্রী বিজয় পুরম' রেখেছে।
- জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে নামের এ পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানিয়েছে নয়া দিল্লি।
- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স (X)-এ এই নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
i
ব্যাখ্যা (Explanation):
বর্তমানে বিশ্বে তুলা রপ্তানিতে ব্রাজিল শীর্ষ স্থানে অবস্থান করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ব্রাজিল বিশ্বের প্রধান তুলা রপ্তানিকারক দেশের স্বীকৃতি লাভ করে।

গুরুত্বপূর্ণ তথ্য:
• তুলা উৎপাদনে শীর্ষ দেশ: চীন
• তুলা উৎপাদনে দ্বিতীয় শীর্ষ দেশ: ভারত

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0